Saturday , 25 February 2023 | [bangla_date]

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা

মোঃ মজিবর রহমান শেখ,
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ৩৪তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়। ২৫ ফেব্রুয়ারি শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরস্থ সমিতির কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়। “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে বার্ষিক সদস্য সভায় সমিতি বোর্ডের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু আশরাফ মো: ছালেহ্, পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন (উত্তর অঞ্চল) এর পরিচালক মো: আনোয়ার হোসেন, সমিতি বোর্ডের সদস্য সচিব মো: কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মোছা: আফরোজা বেগম, ২নং এলাকার পরিচালক মো: রেজাউল করিম চৌধুরী, ৬নং এলাকার পরিচালক মো: রজব আলী, ১ ও ২ নং এলাকার পরিচালক মো: আল মামুন, ৩ ও ৪ নং এলাকার পরিচালক মো: রশিদুল ইসলাম, ৫, ৬ ও ৭ নং এলাকার পরিচালক মো: আকবর আলী, ১ ও ২ নং এলকার মহিলা পরিচালক প্রমিলা রানী রায়, ৩ ও ৪ নং এলাকার মহিলা পরিচালক মোছা: আরিফা সুলতানা, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (সদস্য সেবা) মো: বায়েজদি হোসেন শাহ্, এজিএম (প্রশাসন) তাহমিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল জোনাল অফিসে ডিজিএম মো: নেজামুল ইসলাম, পবিস সদর দপ্তরের মিটার টেস্টিং সুপারভাইজার মো: কিবরিয়া ও বিলিং সহকারী মমতাজ বেগম মিঠু। এ সময় লটারীতে বিজয়ী ও সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাঈদীর মৃত্যুতে শোক: পীরগঞ্জে ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের প্রার্থী মোঃ আশরাফুল আলমের পক্ষে ব্যাপক গণসংযোগ

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধনী উদ্যাপন

বীরগঞ্জে পারিবারিক কলহে প্রতিবন্ধী শিশুকন্যাকে বিষপানে হত্যার অভিযোগে বাবা আটক

বীরগঞ্জে পারিবারিক কলহে প্রতিবন্ধী শিশুকন্যাকে বিষপানে হত্যার অভিযোগে বাবা আটক

সদরপুর গ্রামবাসীর চলাচলের জন্য ২ শত মিটার রাস্তা উন্মুক্ত রেখে দিনাজপুর তুলা বীজ খামারের সীমানা প্রাচীর নির্মানের দাবীতে সংবাদ সম্মেলন

রানীশংকৈলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত।

কাহারোলে গাঁজাসহ এক নারী আটক

বৎসরে ১২’শ কোটি টাকার সম্ভাব্যময় আয় নিয়ে দিনাজপুরে মধু উৎসব শুরু

কাহারোলে সড়ক দূ’র্ঘট’নায় আপন ২ খালাতো ভাই নি’হত, আ’হত-১