Thursday , 2 February 2023 | [bangla_date]

ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। ৩১ জানুয়ারী মঙ্গলবার রাতে তিনি পৌরসভা পরিদর্শন করেন।
ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার অফিসকক্ষে তিনি পৌরসভার বিভিন্ন বিষয়ে খোজ-খবর নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিব উজ জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন, সহকারী প্রকৌশলী মো: সোহেল, প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, কাউন্সিলর ওয়ালিউর রহমান ওলি, আতাউর রহমান, নাজিরা আক্তার স্বপ্না, আয়েশা বানু পারুল, জাহাঙ্গীর হোসেন, জামান বাবুসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ। এ সময় পৌরসভার বিভিন্ন হিসাব-নিকাশের খোজ-খবর নিয়ে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এর আগে তিনি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার শালডাঙ্গা বামুনিয়া গ্রামে সাম্যবাদী আন্দোলনের নেতা রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডের শহিদ কমরেড কম্পরাম সিং স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৯৯৯ নম্বরে কল করে প্রাণে বাচঁলেন জিল্লুর

বোচাগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

আটোয়ারী মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে প্রথম সফল পিত্তথলির পাথর অপারেশন

কুয়েত সরকারের পদত্যাগ

চা বানাচ্ছিলেন, ফোন করে বলা হয় ‘আপনি সাহিত্যে নোবেল পেয়েছেন’

ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর  করে আসামি ছিনতাই

ঠাকুরগাঁওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাই

পীরগঞ্জে দিনের বেলায় কৃষি কর্মকর্তার সরকারি বাসভবনে চুরি

দিনাজপুরে অবিচল সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত জননেতা এম আব্দুর রহিমের জন্মবার্ষিকী পালিত

বালিয়াডাঙ্গীতে স্কাউটস’র ত্রৈবার্ষিক কাউন্সিল নির্বাহী অফিসার যোবায়ের হোসেন সভাপতি

ঠাকুরগাঁওয়ে ৮ম জেলা স্কাউট সমাবেশ উদ্বোধন !