Tuesday , 21 February 2023 | [bangla_date]

ঠাকুরগাঁও শহিদ মিনারে মানুষের ঢল

ঠাকুরগাঁও : একুশের প্রথম প্রহরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহিদ মিনারে হাজারো মানুষের ঢল নামে।
জেলা প্রশাসনের উদ্যোগে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।
এর পরে পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট, জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ঠাকুরগাঁও প্রেসক্লাব, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী-ঠাকুরগাঁও জেলা ইউনিট, উদীচী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ ফুলের ডালা নিয়ে শহিদ মিনারে শ্রদ্ধা জানায়।
ভাষা আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির অধিকার। সেই শহীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করতে রাত ১১ টায় থেকেই দলে দলে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের ডালা নিয়ে লাইন ধরে জমায়েত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় —চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী

জনকন্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ আর নেই

রাণীশংকৈলে সড়কদুর্ঘটনায় মাদ্রসা শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরের বিরলে স্কুলের পরিত্যক্ত ভবন থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

হিলিতে সেমাই তৈরিকার খানায় ৪ জনকে জরিমানা

কাহারোলে কাঁচা শাক-সবজির দাম কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তির ফিরে এসেছে

বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসিকে জরিমানা

পার্বতীপুরে ভুট্টা ক্ষেতে কীটনাশক স্প্রে করে ক্ষতিসাধন

বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত