Tuesday , 21 February 2023 | [bangla_date]

তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে –মনোরঞ্জন শীল গোপাল এমপি

সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আজকের তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে। বাঙালি জাতির ইতিহাস সম্পর্কে তাদের সঠিকভাবে অবহিত করার মধ্যে দিয়েই প্রকৃত দেশাত্মবোধ জাগ্রত হবে।
মঙ্গলবার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা গঠনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। বর্তমান সরকার নতুন প্রজন্মকে রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে নানামুখী উদ্যোগ নিয়েছে। বাঙালি জাতির সংগ্রামের ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মত্যাগের ইতিহাসকে ছড়িয়ে দিয়ে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা জাগ্রত করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার নাঈম হাসান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার নাঈম হাসান খান, সহকারি কমিশনার ভূমি মাইদুল হাসান, উপজেলা সাবেক কমান্ডার পুরন চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় অর্ধ-শতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থীরা পেল হিরো উমেন স্কলারশীপ শিক্ষাবৃত্তি

হরিপুরে আগুনে পুড়ল ৫ পরিবারের ১৪ ঘর

ভুটানের প্রতি চিনা দৃষ্টিভঙ্গির ছলনা

বঙ্গবন্ধু কন্যা দেশের সকল মানুষের জন্য ভাত কাপড় ও বাসস্থানের ব্যবস্থা করেছেন -হুইপ ইকবালুর রহিম

নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর ৮১তম জন্মবার্ষিকী

সাংবাদিকতায় তিন দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণের সমাপ্তি

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের সদস্যদের ক্ষুদ্র ব্যবসার সামগ্রী বিতরণ ।

বীরগঞ্জে সাবেক পৌর মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল

দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

বিরামপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন