Sunday , 19 February 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির মতবিনিময় সভা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি, :
তেঁতুলিয়ায় সীমান্ত এলাকায় এলাকায় জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির
আয়োজনে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় জেলার তেঁতুলিয়া সরকারি
মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে ১৮ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি)। এ সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের
অধিনায়ক লে. কর্নেল মাহফুজুল হক।
১৮ বিজিবির পঞ্চগড় অধিনায়ক লে. কর্নেল মাহফুজুল হক বক্তব্যে বলেন, আপনারা সীমান্তে বসবাস
করছেন। সীমান্তবর্তী এলাকায় জনসাধারণ হিসেবে সীমান্তে শান্তিশৃঙ্খলা ও এলাকার পরিবেশ পরিস্থিতি
ঠিক রাখার জন্য আপনাদের অনেক দায়িত্ব-কর্তব্য রয়েছে। আমাদের থেকে আপনাদের বেশি দায়িত্ব-কর্তব্য
বেশি রয়েছে। কারণ আপনারা এখানে যুগের পর যুগ বসবাস করে আসছেন। আপনাদের কাজকর্ম
প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন।
আমাদের পাশেই প্রতিবেশি দেশ ভারত। সীমান্তে তাদেরও সীমান্তরক্ষীবাহিনি বিএসএফের কর্তৃপক্ষ রয়েছে।
সিকিউরিটি ফোর্স আছে। তাদের সাথে আপনাদের প্রতিনিয়ত দেখা সাক্ষাত হয়। সীমান্ত প্রবাহিত
যে মহানন্দা নদী রয়েছে। সে নদীতে যারা পাথর তুলে জীবিকা নির্বাহ করছেন। মূলত আমরা আইনশৃঙ্খলা
বাহিনী হিসেবে আমরা যতটুকু কাজ করে থাকি, তা আপনাদের সহযোগিতা ছাড়া দায়িত্ব পালন
সম্ভব নয়। এ জন্য আইনশৃঙ্খলা কাজে যারা জড়িত তাদেরকে আপনাদেরই একটা অংশ মনে করতে হবে।
বিশেষত সীমান্ত বসবাসকারী হিসেবে আপনাদেরকে সহনশীল হতে হবে। ওপারে সীমান্তরক্ষী বাহিনীর
সাথে কোন প্রকার খারাপ আচরণ করা যাবে না। নদীর জিরোলাইনের অতিক্রম করা যাবে না। নিজেদের
ভূখন্ডে থেকে সীমান্তশৃঙ্খলা মেনে চলতে হবে। তিনি সীমান্ত এলাকায় সীমান্ত এলাকায় বসবাস, নদীতে
পাথর উত্তোলন, পাচার রোধে সচেতনতা ও দায়িত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর প্রতীক আব্দুল মান্নান, বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার জাহাঙ্গীর,
বিজিবির সিও’র গোয়েন্দা দুলাল, তেঁতুলিয়ার সদর ইউপি সদস্য শাহজাহান, আব্দুল হাকিম, আব্বাস
আলী, জার্নালিস্ট ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জুলহাস উদ্দিন, পাথর ব্যবসায়ীসহ মহানন্দা নদীর
শতাধিক পাথর শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

পীরগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহারোলে সোস্যাল এইড এর আয়োজনে মুসলিম হেলফেন জার্মানী’র অর্থায়নে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

পীরগঞ্জে শশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ জামাইর বিরুদ্ধে

বীরগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

বিপুল পরিমাণ ফেয়ারডিলসহ বিরামপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ হাসিনা-কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নতুন কমিটিতে যারা স্থান পেয়েছেন

দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রথম পরীক্ষায় অনুপস্থিত ১৮১৮জন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের সভা

বিশ্ব তামাক মুক্ত দিবসের মানববন্ধনে বক্তারা তামাক চাষ নিয়ন্ত্রন করতে ও সচেতনতা বৃদ্ধিতে আসুন শ্লোগান তুলি ‘তামাক নয়-খাদ্য ফলান’