Wednesday , 8 February 2023 | [bangla_date]

দিনাজপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র জেলা সম্মেলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে জেলা শাখার ৮ সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় স্থানীয় লোকভবন মাঠে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুনগত পরিবর্তনের লক্ষ্যে দিনাজপুরে এই জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব মাওঃ সোহরাব হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাসির উদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এড. মাওঃ এম হাবিবুল ইসলাম।
সংগঠনের জেলা সেক্রেটারী মুফতি মুহাম্মদ খায়াংজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নেতা মাওঃ আনোয়ার হোসেন নদভী, সিরাজুল ইসলাম, মাহমুদ হাসান, যুব নেতা আলম হোসেন ও ছাত্রনেতা মাহদী ইমাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ বলেন, বাংলাদেশে দুই ধারার রাজনীতি প্রচলিত রয়েছে। একটি ক্ষমতা কেন্দ্র্রিক আর অপরটি ইসলামী ধারার রাজনীতি। বর্তমান ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, আমরা তত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবো না।
সম্মেলন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ ৮ সদস্যের জেলা শাখার
নতুন কমিটির নাম ঘোষণা করেন। কমিটি নিম্নরুপ-সভাপতি আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন, সিনিযর সহ-সভাপতি আলহাজ্ব আশরাফুল আলম, সহ-সভাপতি মাওলানা আনোযার হোসেন, মাওলানা নুর আলম, সেক্রেটারী মুফতি মুহাম্মদ খাইরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান। ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম পরে ঘোষণা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ব্লাড সুগার টেষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাণীশংকৈল উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা

বীরগঞ্জ পৌরসভার তত্ত্বাবধানে চলছে কলা বেচা-কেনার পাইকারী বাজার ।

আমি তোমাকে ছাড়া আর কোন নারীকে স্পর্শ করিনি- সুইসাইট নোট লেখে রাণীশংকৈলে স্বামীর আত্মহত্যা

হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী র‌্যালি হাবিপ্রবিতে কর্মকর্তাদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস  এর মৃত্যুতে রেলপথ মন্ত্রীর শোক প্রকাশ

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এর মৃত্যুতে রেলপথ মন্ত্রীর শোক প্রকাশ

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনে দিনাজপুর পলিটেকনিকের তিন রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৩ কলেজে শতভাগ ফেল

দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৩ কলেজে শতভাগ ফেল

রাণীশংকৈল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে সুযোগ পেলো বালকেরা বঞ্চিত বালিকারা

পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ