Monday , 27 February 2023 | [bangla_date]

দিনাজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় পরিসংখ্যা দিবসের সভায় এডিসি (জেনারেল) বিবিএস এর নেতৃত্বে দেশে সমন্বিত পেশাদার ও দক্ষ পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মোঃ আনিচুর রহমান বলেছেন, বিবিএস এর নেতৃত্বে দেশে একটি সমন্বিত পেশাদার ও দক্ষ পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তথ্যউপাত্ত ব্যবহারকারীদের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মান বজায় রেখে স্বচ্ছ, সময়ানুগ ও নির্ভুল পরিসংখ্যান প্রস্তুত করার মধ্য দিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তাদের মিশন-ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে।
“পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন-স্মার্ট বাংলাদেশ গঠন”-এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ২৭ ফেব্রæয়ারী সোমবার দিনাজপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পরিসংখ্যান কার্যালয় দিনাজপুরের আয়োজনে এবং জেলা প্রশাসক দিনাজপুরের সহযোগিতায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিসংখ্যান কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক ইমরান হোসেন প্রধান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাধারায় তথ্য উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে শক্তিশালী করার লক্ষ্যে ও প্রতিষ্ঠিত বিবিএস স্বাধীনতা উত্তরকাল থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মান বজায় রেখে নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে আসছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সরকার কর্তৃক প্রণীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষনের জন্য বিবিএস নিয়মিতভাবে জনমিতি, জনস্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কর্মসংস্থান আইসিটি ব্যবহার পরিসংখ্যানসহ সকল পরিসংখ্যান করে দেশের উন্নয়নকে গতিশীল করা হচ্ছে। সভায় সম্মানীত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা ও ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশের বাজারে দাম কমাতে হিলি দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলায় ভক্তদের মিলন মেলা

বোদায় বহুল প্রতাশিত আউলিয়ার ঘাটে ওয়াই ব্রীজ নিমার্ণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

রাণীশংকৈলে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী

রাণীশংকৈল পৌর সভায় টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন

ষড়যন্ত্র রুখে দিয়ে সম্প্রীতির সঙ্গে এগিয়ে যেতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নির্বাচন কমিশন রাষ্ঠ্রের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান—— রাণীশংকৈলের ইউএনও

আজ বিরলের বেদনা বিধুর বহলা ট্রাজেডী

রানীশংকৈলে ব্যাংক এশিয়া’র পক্ষ থেকে প্রতিবন্ধী ভিক্ষুক কে হুইল চেয়ার উপহার

ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার হওয়া বৃদ্ধাকে পরিবারের কাছে হস্তান্তর