Monday , 27 February 2023 | [bangla_date]

দিনাজপুরে জেলা কৃষক লীগের সভাপতির খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের দানিহাড়ি ডাড়িয়াপাড়া পল্লী গ্রামে জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মো. আজিজার রহমানের দুটি খড়ের পালায় দূর্বৃত্তের আগুন।
রোববার দিবাগত মধ্য রাত ১২ টায় দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের দানিহাড়ি ডাড়িয়াপাড়া পল্লী গ্রামে জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মো. আজিজার রহমানের আমন ধানের দুটি খড়ের পালায় দূর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা শাহজাহান আলম, শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, জুলফিকার আলীসহ অনেকে জানান, মধ্য রাত ১২ টার দিকে মানুষের চিৎকারে দেখতে পান কৃষক লীগের সভাপতি আজিজার রহমানের দুটি খড়ের পালায় আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে পাশে সেচ পাম্পের পানি দিয়ে আগুন নেভানো হয়। ততক্ষণে দুটি খড়ের পালার প্রায় ৮০ থেকে ৯০ ভাগ খড় পুড়ে যায়।
দিনাজপুর জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মো. আজিজার রহমান জানায়, ২২ বিঘা জমির আমন ধান মাড়াই করে পাওয়া খড় বাড়ির খলিয়ানে পালা দিয়ে সংরক্ষণ করে রাখা হয়। রোববার মধ্য রাত ১২ টা সময় দূর্বৃত্তরা আমার ওই খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এতে আমার ২০ থেকে ২৫ কাউন খড় পুড়ে আড়াই থেকে তিন লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তিনি জানান, পূর্ব কোন শত্রæতার জের ধরে এ আগুন লাগানো হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত