Sunday , 26 February 2023 | [bangla_date]

দিনাজপুরে শান্তি সমাবেশে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি জনগন থেকে বিচ্ছিন্ন বিএনপি এখন দিশেহারা হয়ে পড়েছে

দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেকমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, ক্ষমতায় আসতে হলে জনগনের ভোটে আসতে হবে। পদযাত্রা, নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ক্ষমতায় আসার দিন ফুরিয়ে গেছে। জনগন থেকে বিচ্ছিন্ন বিএনপি এখন দিশেহারা হয়ে পড়েছে। ভোটে অংশগ্রহন করলে জনগনের ভোটে নির্বাচন হতে পারবে না এই ভয়ে নির্বাচনে যাবে না বলে আন্দোলন শুরু করেছে। কিন্তু তত্ত¡াবধায়ক সরকারের কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনা থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। জনগনের দল আওয়ামীলীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ হবে না। বিগত ১৪ বছরে আওয়ামীলীগ দেশের যে উন্নয়ন করেছে তা সারাবিশ্বে প্রসংসিত। অদম্য গতিতে দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এই গতিকে থামিয়ে দেয়ার ক্ষমতা বিএনপির নেই। তাই সোজা সাপ্টা ভাবে নির্বাচনে আসুন। নির্বাচন ছাড়া বিকল্প কোন পথ নেই। তিনি বলেন, আন্দোলনের নামে কোন নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না।
আন্দোলনের নামে জামাত বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস, বিশৃঙ্খলা, অরাজকতা এবং অস্থিরতা সৃষ্টিসহ বিরাজমান শান্তি বিঘেœর প্রতিরোধ কল্পে বাংলাদেশ আওয়ামীলীগের ডাকে এবং দেশব্যাপী ঘোষিত কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ২৫ ফেব্রæয়ারী ২০২৩ শনিবার দিনাজপুর শহরের মডার্ণ মোড় এলাকায় দিনাজপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এসব কথা বলেন।
দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতার সঞ্চালনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক এমপি এ্যাড. আব্দুল লতিফ, এ্যাড.জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, সহ-সভাপতি বজলুল হক, নাসিরুল হক রুস্তম, যুগ্ম সাধারন সম্পাদক মির্জা আশফাক হোসেন, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক শাহ রফিকুল ইসলাম, মোঃ রায়হান কবির সোহাগ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম সহ জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইসরাইল ব্যাপারীর দাফন সম্পন্ন

কাহারোলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি মনোরঞ্জন শীল গোপাল

রাণীশংকৈলে মহান মে দিবস পালিত

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

বোদায় অবমুক্ত হলো ৭২টি বাচ্চা জলঢোড়া সাপ

সারাদেশে দিনে ১ কোটি টিকাদান কর্মসূচী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী

জনপ্রিয়তার শীর্ষে জেলা পরিষদ সদস্য প্রার্থী সফিকুল ইসলাম

প্রথমবারের মতো দিনাজপুরে স্মারক ডাকটিকিট প্রদর্শনী

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ড মহিলা লীগের পরিচিতি ও আলোচনা সভা