Sunday , 12 February 2023 | [bangla_date]

দিনাজপুর জেলা জামায়াতের আমিরসহ ৭ নেতা-কর্মী আটক

দিনাজপুর জেলা উত্তর জামায়াতের আমির আনিসুর রহমানসহ ৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শিক্ষা কারিকুলাম থেকে ইসলামবিরোধী অধ্যায় প্রত্যাহার, বিদ্যুতের বর্ধিত মূল্য কমানো এবং তত্ত¡াবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে তাঁদের আটক করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, আটক ব্যক্তিরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করেছিলেন।
গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে দিনাজপুর শহরের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটকককৃতরা হলেন, জেলা জামায়াতের আমির আনিসুর রহমান ছাড়াও ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের, একই উপজেলার শিবনগর ইউপির আমির আবু তাহের, জেলা জামায়াতের সদস্য জাহিদুল ইসলাম, আবুল বাশার, পার্বতীপুরের আমবাড়ি এলাকার ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক নাইম বিল্লাহ, একই উপজেলার পশ্চিম হুগলীপাড়া জামে মসজিদের ইমাম রফিকুল ইসলাম।
কোতয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আটককৃতরা শহরে বিক্ষোভ মিছিলসহ নাশকতার পরিকল্পনা করেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাঁদের আটক করা হয়। তাঁদের নামে নিয়মিত মামলাও রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল দুর্ল্লভপুরে বজ্রপাতে নিহত-২ গুরুতর আহত-১ জন।

রাণীশংকৈলে সরকারি খাস জমি রেখে মালিকানা জমিতে রাস্তা পাকা করণের অভিযোগ

দিনাজপুর-১ আসন, দ্বিধা-দ্বন্দ্বে বিএনপি, ঠান্ডা মাথায় এগিয়ে চলেছে জামায়াত

হরিপুরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কৃষকের মাঠ দিবস পালিত

দিনাজপুরের দশমাইল-সৈয়দপুর মহাসড়কে বিআরটিসি-পিকআপভ্যানের মুখোমুখী সংঘর্ষে নিহত-৩

কাহারোলে ঘরে ঘরে চলছে নবান্নের প্রস্তুতি

রাণীশংকৈলে বৃৃষ্টিতে আধাপাকা ধানগাছ নুয়ে গেছে জমিতে

ঠাকুরগাঁওয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষে ওয়ার্কশপ

সেতাবগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি শিক্ষক সালিউরসহ দুইজনকে কুপিয়ে জখম