Friday , 3 February 2023 | [bangla_date]

নবাবগঞ্জে বোরো রোপন কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক-শ্রমিকরা

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ চলতি বোরো মৌসুমে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় বোরো রোপন কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক – শ্রমিকরা।সময় মত রোপন না করতে পারলে ভাল ফলন পাওয়া যাবে না এমন লক্ষ্যকে সামনে রেখে তারা কঠিন শীত ও কুয়াশাকে উপেক্ষা করে রোপন কাজ চালিয়ে যাচ্ছে।কৃষকেরা জানায় আপাতত বীজ,সার ও পানির কোন সমস্যা দেখা দেয় নাই। একবারে বোরো রোপনের কাজ শুরু হওয়ার কারনে শ্রমিক মজুরী বেড়েছে। ১২’শ থেকে ১৩’শ টাকা পর্যন্ত বিঘা প্রতি শ্রমিক মজুরী দিতে হচ্ছে। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায় চলতি বোরো মৌসুমে উপজেলা এলাকায় ১৭ হাজার ৮৬০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।এর মধ্যে হাইব্রীড ৫ হাজার ৮৫০ হেক্টর ও উফশী ১২ হাজার ১০ হেক্টর জমি রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হাইব্রীড হেক্টর প্রতি ৪.৮৮ মেঃ টন চাল এবং উফশী ৪.৩১ মেঃ টন চাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরে ট্যাংকলরী শ্রমিকদের ১০ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ

বীরগঞ্জে শিশুর প্রতি শারীরিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক হান্ড্রেড হিরোজ কর্মশালা

মৃত্যুহীন দিন কেটেছে বীরগঞ্জের ঘোষপাড়া গরু খামারে

প্রভাব খাটিয়ে সেনা কর্মকর্তার শয়ন ঘরের দেয়াল ঘেষে প্রাচীর নির্মাণ করে জানালা বন্ধ করে দিলেন এডিসি

রানীশংকৈলে শহীদদের স্বরণে মোমবাতি প্রজ্জলন

আওয়ামী লীগকে নি-ষিদ্ধের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন

তেঁতুলিয়া পিআইও অফিসে স্ব-পদে ৯ বছর কার্যসহকারী জহিরুলের খুঁটির জোর কোথায়

বীরগঞ্জে জেসি বান্ধব গ্রীন স্কুল উদযাপন

দিনাজপুরে মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদনে নতুন মাইল ফলক

দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের মহাসম্মেলন অনুষ্ঠিত