Wednesday , 8 February 2023 | [bangla_date]

নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ সম্প্রতি দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে। প্রতিদিনিই কোথাও না কোথাও এসব দূর্ঘটনা ঘটছে। এতে অনেকের প্রাণ যাচ্ছে আবার অনেকেই আহত হচ্ছে। গত ৩ দিনে উপজেলা এলাকায় সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩ জন শিশু। গত সোমবার সন্ধ্যায় নবাবগঞ্জ-কাঁচদহ সড়কে গাজীপুর নামক স্থানে শ্যালো ইঞ্জিন দিয়ে চালিত একটি কাঠ বহনকারী ট্রলিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দিলে ট্রলিটি উল্টে কাঠের চাপা পড়ে তার চালক উপজেলার জায়গীর পাড়ার সৈয়দ আলীর ছেলে রেজাউল করিম(৪০) নিহত হয়। এ সময় তার সহকারি শাহীন আলম আহত হয়। একই দিন দুপুরে অটোচার্জর ভ্যান চালাতে গিয়ে ভ্যান উল্টে রঘুনাথপুর গ্রামের রাজিমুল ইসলাম বুলুর ছেলে সাকিবুল হাসান(৮) নিহত হয়। গত শনিবার দুপুরে আফতাবগঞ্জ-স্বপ্নপূরী সড়কে পিকনিকের বাসের ধাক্কায় খানসামা উপজেলার সলসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে তাহমিদ(৪) নিহত হয়। একই দিন সন্ধ্যায় অটোচার্জারের চাপায় চেরাগগপুর গ্রামের ইয়ানুর রহমানের মেয়ে ইয়ামনি বেগম(৫) নামে এক শিশু নিহত হয়। উপজেলার সড়কগলোতে অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল বেশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গ্রামীন সড়ক গুলোতে ট্রাক্টর বেপরোয়া গতিতে চলাচল করছে। যা সাধারণ মানুষের চলাচলে আতংক। সচেতন মহলের মতামত অবৈধ যানবাহনের বেপরোয়া গতিতে চলাচল প্রতিরোধ করা না গেলে দূর্ঘটনা যেমন ঘটতেই থাকবে তেমনি নিহতের ঘটনাও ঘটতে থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার – মাদক উদ্ধার !

দিনাজপুরে বাংলাদেশ স্কাউটস কাব হলিডে অনুষ্ঠিত

রাণীশংকৈলে কৃষি অফিসের দিনমজুর- এলাকায় পরিচিতি কৃষি অফিসার হিসাবে

দিনাজপুর শহরের তিন দোকানের ১৩৮ স্মার্টফোন চুরি

দিনাজপুরে সরকারী গাছ অনুমতি ছাড়াই কাটার অভিযোগ

বীরগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জনগন নৌকা মার্কায় ভোট দিয়েছে বলেই দেশের এত উন্নয়ন —হুইপ ইকবালুর রহিম এমপি

১৬ মাইলে মাদক কারবারিকে গাছের সাথে বেধে মোটরসাইকেলে জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা