Tuesday , 7 February 2023 | [bangla_date]

পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি
‘স্মার্ট গ্রন্থাগার স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও ডা. জহির উদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগার, পঞ্চগড় বিভিন্ন কর্মসূচি পালন করে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে জেলা গণগ্রন্থাগারের সামনে বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে গণগ্রন্থাগারের হলরুমে অনুষ্টিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলাম এবং জেলা পরিষদ সদস্য ও পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী। সভায় স্বাগত বক্তব্য দেন ডা. জহির উদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোছা. হাবিবা খাতুন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কর্মীসভায় কেন্দীয় কমিটির সভাপতি- সাদ্দাম

বীরগঞ্জ ও চিরিরবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মাসিক আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়

ঠাকুরগাঁয়ে রুহিয়া থানার ৫ টি ইউপিতে নৌকার জয়।

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্তের লক্ষ্যে যৌথ সভা

দিনাজপুর ইনষ্টিটিউটের ৩০তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

পীরগঞ্জে সিপিবি’র উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

আই.ই.বি দিনাজপুর কেন্দ্রের উদ্যোগে দোয়া ও ইফতার

মানব সেবার এ স্বপ্ন দেখতেন বীরগঞ্জের চক্ষু বিশেষজ্ঞ এম এ লতিফ

রাণীশংকৈলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন