Sunday , 26 February 2023 | [bangla_date]

পঞ্চগড়ে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা অর্জনে করণীয় বিষয়ক ওরিয়েন্টেশ

পঞ্চগড় প্রতিনিধি\বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা অর্জনে করণীয় বিষয়ক ওরিয়েন্টেশন পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরডিআরএস বাংলাদেশ’র সহযোগিতায় ওই ওরিয়েন্টেশন সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাদের ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামান। ওরিয়েন্টেশনে বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধিমালা এবং বিভিন্ন সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন আরডিআরএস বাংলাদেশ’র বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী ঝরণা বেগম। বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাবেক সভাপতি এ রহমান মুকুল, সফিকুল আলম প্রমূখ। বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা-২০১৮, জেন্ডার সমতা, শিশু অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ক মিডিয়া পার্সোনেলদের ওই ওরিয়েন্টেশনে পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আশা‘র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’র বার্ষিক সাধারন সভা

দিনাজপুরে আই.ই.বি র কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে মতবিনিময় সভা

বীরগঞ্জে পিপিআর রোগের টিকাদান কর্মসূচি

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পদ্মাসেতুর সফল নির্মাণকে সইতে পারলেন না বেগম খালেদা জিয়া -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আতশবাজি ও ফানুস উড়ানো

দিনাজপুরে মাদক ব্যবসায়ী আটকসহ ফেন্সিডিল ও ফেন্সিগ্রিপ উদ্ধার

রাণীশংকৈলে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে নিষিদ্ধ ৪০০ পিচ সিনটাসহ আটক -২