Sunday , 12 February 2023 | [bangla_date]

পঞ্চগড়ে শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে জেলা পর্যায়ে শেখ কামাল ২য় আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ওই প্রতিযোগিতার আয়োজন করে।
শনিবার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে দিনব্যাপী ওই প্রতিযোগিতায় জেলার ৪১৮টি স্কুল ও মাদ্রাসার ৫৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধনের আগে সকালে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপংকর রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। বিকেলে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

একই প্রতিষ্ঠানে ৩৬ বছরের কর্মজীবন শেষে শিক্ষকের বিদায় সংবর্ধনা

রাণীশংকৈলে হরতালে মাঠে নেই বিএনপি, আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নবাবগঞ্জে করলা ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে দু’জনের মৃত্যু

পারিবারিক শত্রুতায় সাংবাদিক, তার পুত্র এবং জামাইকে মিথ্যা মামলায় জড়ানোর ফলে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন.

অসময়ের বৃষ্টিতে হাবুডুবু-মাটিতে মিশে যাচ্ছে কৃষকের স্বপ্ন

খানসামায় ইউপি সদস্যসহ ৮ জুয়ারু গ্রেফতার

পীরগঞ্জে আল মাদীনাহ স্কুলের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন অপরিহার্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন অপরিহার্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোলে যত্রতত্র এলপি গ্যাসের রমরমা ব্যবসা

চিরিরবন্দরে ৫ বছর বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন তুলছেন প্রধান শিক্ষক