Sunday , 19 February 2023 | [bangla_date]

পায়ে হেঁটে চার রোভারের দেড়’শ কিলোমিটার পরিভ্রমণকালে বীরগঞ্জে গণ সংবর্ধণা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ শুরু করেছে দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রæপের চার জন রোভার। “সবাই একটু সচেতন হলে, বিদ্যুৎ অপচয়ে মুক্তি মেলে, “না করলে দুর্নীতি দেশের হবে উন্নতি”, “প্লাস্টিক বর্জন করুন জলবায়ু রক্ষা করুন”, “মাটির শত্রæ পলিথিন, বিকল্প ব্যবহার বেঁছে নিন।”
এই ¯েøাগান কে সামনে রেখে শুক্রবার সকালে দিনাজপুর টেক্সটাইল ইন্সটিটিউট থেকে রোভার শামিম আহমেদ, জুলফিকার, সাকিব ও আসিফ হাসান নামে চার রোভার এই পরিভ্রমণ শুরু করে। যা বাংলবান্ধা জিরো পয়েন্ট এ গিয়ে শেষ হবে।
পরিভ্রমনকালে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বীরগঞ্জ পৌর শহরের পৌঁছালে পৌর সভার মেয়র মোঃ মোশাররফ হোসেন বাবুল তাদেরকে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে বরণ করেন নেন।
পরে বিজয় চত্ত¡রে তাদের গণ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার, পৌর কাউন্সিলর তাইজউদ্দিন আহম্মেদ, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা স্কাউটস এর সাবেক সম্পাদক গোবিন্দ চন্দ্র রায়, সাবেক স্কাউট লিডার মোবারক আলী, বীরগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রæপে গার্ল- ইন রোভার রুমানা ফারজানা, রোভার ফরহাদ হোসেন, তানভীর সহ একদল রোভার তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে বিদ্যুৎ অপচয়ে সচেতনতা,দূর্নীতি রোধ,প্লাস্টিক বর্জন, জলবায়ু রক্ষা,পলিথিন এর বিকল্প ব্যবহারে সচেতনতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে চারটি হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষে আহত-১২জন \ তদন্ত কমিটি গঠন

পীরগঞ্জে মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে ৪৮০টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

বড়দিন উপলক্ষে ফুলবাড়ীর ৫৮টি গির্জায় জিআর কর্মসুচির চাল বিতরণ

ট্রাস্টি বাবু রনজিৎ কুমার রায়ের নামে ষড়যন্ত্র ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ পরনির্ভরশীল নয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

‘তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ দিনাজপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বীরগঞ্জে শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ের ছোট শিশু অহেদাকে বাঁচাতে পিতা-মাতার আকুতি !