Wednesday , 22 February 2023 | [bangla_date]

পীরগঞ্জের হাটপাড়ায় একুশে ফেব্রুয়ারি উদযাপন

মো: রেজাউল করিম (স্টাফ রিপোর্টার) :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শৃঙ্খলার সাথে শান্তিপূর্ণভাবে একুশে ফেব্রুয়ারি ২০২৩ উদযাপন করা হয়েছে।

শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত সফিউরসহ আরো অনেকে। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম নজির এটি। সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খলযুক্ত হয়েছিল বর্ণমালা ও মায়ের ভাষা।

আর এর মাধ্যমে বাঙালি জাতিসত্তা বিকাশ সংগ্রামের সূচনা হয়েছিল তা মুক্তিযুদ্ধের গৌরবময় স্বাধীন বাংলাদেশের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে।

তারই ধারাবাহিকতায় পীরগঞ্জের হাটপাড়ায় একুশের প্রথম প্রহরে কৃতজ্ঞচিত্তে ভাষাশহীদদের পুষ্প অর্পণের মাধ্যমে শহীদের স্মরণ করে।

এসময়ে এইচ, কে উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক কামাল মস্তফার সঞ্চালনায় মো: আজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং জাবরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো: জিয়াউর রহমান (জিয়া) সংরক্ষিত সদস্য রেহেনা বেগম, কৃষি ডিপ্লোমার অধ্যক্ষ আব্দুল বারী, চন্দরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: ইকবাল হোসেন, হাটপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম, মশিউর রহমান, আব্দুল হক, আব্দুল লতিফসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

(জাসদ) ছাত্রলীগের কর্ম সভায় কেন্দ্রীয় সভাপতি স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলেও বাংলাদেশ এখনও একটি সর্বজনীন গণমূখী শিক্ষা ব্যবস্থা পায়নি

রাণীশংকৈলে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ে ক্রিয়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী

খানসামা উপজেলা আ’লীগ কার্যালয় এখন গণশৌচাগার !

পীরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আলোর সন্ধানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সমাপ্ত

পীরগঞ্জে ডিবি পরিচয়ে জুয়ার আসরে টাকা তুলতে গিয়ে দুই যুবক গ্রেফতার

বীরগঞ্জে ৭ দফা দাবিতে জাতীয় হিন্দু মহাজোটে মানববন্ধন কর্মসূচি

পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা  অফিসের কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ

পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অফিসের কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার দায়ে জরিমানা