Wednesday , 15 February 2023 | [bangla_date]

পীরগঞ্জে ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি
ছাত্রাবাস থেকে জাহিদ ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে
পুলিশ। বুধবার (১৫ ফেব্রæয়ারি) দুপুরে পৌর শহরের জগথা মহল্লার গোলাম
রব্বানীর ছাত্রবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জাহিদ পাশ^বর্তী
রানীশংকৈল উপজেলার ননদুয়া ইউনিয়নের ননতোর গ্রামের আব্দুর রশিদের
ছেলে। তিনি ঐ ছাত্রবাসে থেকে পীরগঞ্জ পৌর শহরের মা স্টীল দোকানে
ঝালাইয়ের কাজ শিখত।
ঐ ছাত্রাবাসের ম্যানেজার মাজেদ জানায়, গত সপ্তাহে তাদের ছাত্রাবাসের ১১
নম্বর কক্ষে উঠেন জাহিদ। ঐ রুমে একাই থাকতেন তিনি। পিকনিকের টাকা
তোলার জন্য বুধবার সকাল ১১ দিকে জাহিদের রুমে গিয়ে ডাকা ডাকি
করেন তিনি কিন্তু কোন সাড়া শব্ধ পাননি। পরে ছাত্রবাসের অন্যান্যদের নিয়ে
আবার তার রুমে যান এবং দরজা খুলে ভিতরে জাহিদকে ঘুমন্ত অবস্থায় দেখতে
পান। এ সময় তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। পরে
স্থানীয় চিকিৎসক এনে জাহিদের শরীর পরীক্ষা করে জানা যায়-তিনি মারা
গেছেন। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ঠাকুরগাও মর্গে পাঠান।
পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম বলেন, যুবকের মরদেহ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু
মামলাা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শোকাবহ আগস্টে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মস‚চি গ্রহণ

বীরগঞ্জে রাতের আধারে আত্রাই নদীর বালু চুরি,ড্রাম ট্রাক আটক, একজনের জেল ও জরিমানা

রেল সংস্কারের অভাবে  মধ্যপাড়ার পাথর পরিবহন বন্ধ

রেল সংস্কারের অভাবে মধ্যপাড়ার পাথর পরিবহন বন্ধ

ঠাকুরগাঁওয়ে সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসে মৃত্যুহার কমিয়ে আনতে হবে — রমেশ চন্দ্র সেন এমপি

বীরগঞ্জ মডেল স্কুলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

ঠাকুরগা্ওঁয়ের রাণীশংকৈল উপজেলার আবাদ তাকিয়া মাদ্রসা মোড় হতে বুধবার (১৬ নভেম্বর) রাতে এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কৃষি অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন প্রকারের ৮০ বস্তা রাসায়নিক সার আটক করা হয়।

রাণীশংকৈলে চড়াদামে বিক্রি: পাচারের সময় ট্রলিসহ ৮০ বস্তা সার আটক

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার

বীরগঞ্জে পিজি সদস্যদের মাঝে মুরগির খাদ্য বিতরণ

পীরগঞ্জে একদিন ব্যাপি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আওয়ামীলীগ সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন …..রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন