Sunday , 26 February 2023 | [bangla_date]

পীরগঞ্জে দুই নারী সহ ৩ মাদক কারবারী আটক

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে আন্তনগর ট্রেনে করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় ৭০ বোতল ফেন্সিডিল সহ দুই নারী ও এক পুরুষকে আটক করেছে থানা পুলিশ। রবিবার সকাল ৯ টার দিকে পীরগঞ্জ রেল ষ্টেশন প্ল্যাাটফর্ম থেকে তাদের আটক করা হয়।
পীরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক রতন জানান, সোর্স মারফত তারা জানতে পারেন, মাদক কারবারীরা রবিবার সকালে ঢাকা গামী আন্তনগর দ্রæতযান এক্্রপ্রেস ট্রেনে করে রাজধানী ঢাকায় ফেন্সিডিল নিয়ে যাওয়ার জন্য পীরগঞ্জ রেল ষ্টেশনে অপেক্ষা করছে। সে তথ্য মতে ষ্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ষ্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষমান সন্দেহ ভাজন দুই নারীর ব্যাগ তল্লাসী করে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় ওই দুই নারী সহ তিন জনকে। আটককৃতরা হলেন, পাশ^বর্তী রানীশংকৈল উপজেলার রামরাই হাজেরা দিঘি গ্রামের আলাউদ্দীনের ছেলে রানা ইসলাম, রানা ইসলামের স্ত্রী ময়না বেগম এবং একই এলাকার আরিফুলের স্ত্রী পারভিন আকতার। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। সুত্র জানায়, আটককৃতদের থানায় আনা হলে ওই দুই নারীর কোলে থাকা দুই শিশু কান্নায় ভেঙ্গে পড়ে। শিশুদের সাথে তার মায়েরাও কান্না করতে থাকে। এ সময় থানায় কান্নার রোল পড়ে যায়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীন আলম বলেন, শিশু সহ দুই নারী ও এক পুরুষকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা মাদক কারবারী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুজঁতে যুবকের মাইকিং !

শুরু হয়েছে প্রাচীন ও ঐতিহাসিক রানীশংকৈলের গৌরকই মেলা

মিয়ানমারে বিমান হামলা, পালাচ্ছে মানুষ

কোনো ষড়যন্ত্রই টিকবে না শেখ হাসিনার দৃঢ়তার কাছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নারীদের অর্থনৈতিক ভাবে সাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিতে হবে ………রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশন– স্বামী পালাতক

বোদা বোদেশ্বরী মন্দিরে ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন

দিনাজপুরে ব্যতিক্রমধর্মী শিশু শিক্ষার্থীদের মানবিক সাহায্য প্রদান

দিনাজপুরে জেলা বিএনপির উদ্যোগে বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জ গণসংযোগে ব্যস্ত জুলফিকার হোসেন