Thursday , 16 February 2023 | [bangla_date]

পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নবীন বরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের
একাদশ শ্রেনির নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ কলেজ চত্বরে অনুষ্ঠানের
উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মতিন। পীরগঞ্জ সরকারি
কলেজ শাখা ছাত্রীলীগ সভাপতি রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে
বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক জাতীয় সংসদ
সদস্য ইমদাদুল হক, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ
সরকারি কলেজ শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক একরামুল হক, সরকারী কলেজের
অবসর প্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ মহোন রায়, সাবেক মেয়র কশিরুল
আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ
সভাপতি শামীমুজ্জামান জুয়েল, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি
দেলোয়ারা খাতুন বুলবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু,
সাধারণ সম্পাদক নবাব হোসেন, শিক্ষার্থী আদম আলী, মাইশা মুস্তারি ও
রুম্মান নাদিয়া সিনহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ কলেজ
শাখার সাধারণ সম্পাদক হাসিনুর রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ডেঙ্গু সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক র‌্যালি ও প্রশিক্ষণ

রংপুরে ৩শ পিস ইয়াবা সহ ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের শিকার : মামলা-গ্রেফতার-১

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের শিকার : মামলা-গ্রেফতার-১

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

নৌকার বিজয় সুনিশ্চিত করতে সরকারের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ

বীরগঞ্জে ভোগনগর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মজিবুর সভাপতি ও হরিপদ সাধারণ সম্পাদক নির্বাচত

আশ্রয়ণের বাড়ী আছে তবে চলাচলের রাস্তা নেই,দূর্ভোগে বাসিন্দারা

বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী আর নেই

নবাবগঞ্জে ট্রিপল হত্যা মামলার আসামী গ্রেফতার