Sunday , 26 February 2023 | [bangla_date]

ফুলবাড়ীতে আলুর বস্তায় ফেন্সিডিল উদ্ধার, আলুসহ ট্রাক জব্দ ও চালক-হেলপার আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি \ঢাকাগামী ট্রাকে আলুর বস্তায় ফেন্সিডিল উদ্ধার করেছে ফুলবাড়ী থানার পুলিশ। এ ঘটনায় আলুসহ ট্রাকটি জব্দ করে এবং ওই ট্রাকের চালক ফরিদ (৪৫) ও হেলপার তুহিন ইসলাম (২২)কে আটক করা হয়।
শুক্রবার দিবাগত সন্ধায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীতে ঢাকাগামী একটি আলু বোঝাই ট্রাক আটক করে, আলুর বস্তার ভিতর থেকে ৪৮বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম বাদি হয়ে মাদক পাচার আইনে একটি মামলা দায়ের করেছেন।
আটক ট্রাক চালক ফরিদ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকাতলা এলাকার ভাকখোলা গ্রামের ছামসুদ্দিনের ছেলে ও হেলপার তুহিন ইসলাম একই উপজেলার গুজিয়া গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী আলু বোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশী চালিয়ে আলুর বস্তার ভিতরে বিশেষ ব্যবস্থায় রাখা আমদানী নিষিদ্ধ ৪৮বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আলুসহ ট্রাকটিকে জব্দ করে ট্রাকের চালক ও হেলপারকেও আটক করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হলো লিমা, খুশি বাবা-মা

দিনাজপুর ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (ডিআইএসটি)’র শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণ

পঞ্চগড়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ত্রৈমাসিক সংলাপ

পীরগঞ্জে নর্থপয়েন্ট স্কুল এন্ড কলেজে প্লে-পঞ্চম শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস

গংগাচড়ারর হারিয়ে যাওয়া শিশু চিরিরবন্দর থেকে উদ্ধার

রাণীশংকৈলে নিখোঁজের ৫ঘন্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

বীরগঞ্জে হিমেল বাতাসে জনজীবনে বিপর্যস্ত, গভীর রাতে অসহায়দের খোঁজে ইউএনও

পীরগঞ্জে ৪টি ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন

হরিপুরে রিপোর্টার্স ইউনিটির ১ম বর্ষপূর্তি পালিত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক শুভ কারাগারে