Friday , 24 February 2023 | [bangla_date]

ফুলবাড়ীতে মামলার ভয়ে পলাতক ম্যানেজিং কমিটির সভাপতি, বেতন-ভাতা বন্ধ শিক্ষক-কর্মচারীরা

ফুলবাড়ীতে মামলার ভয়ে পলাতক ম্যানেজিং কমিটির  সভাপতি, বেতন-ভাতা বন্ধ শিক্ষক-কর্মচারীরা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ পাওনাদার আর মামলার ভয়ে পলাতক রয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি, বেতন তুলতে পারছেনা শিক্ষক-কর্মচারীরা।
বেতন না পেয়ে মানবেতর জিবন যাপন করছেন শিক্ষক-কর্মচারীরা। বিঘœ ঘটে শিক্ষার পরিবেশ, স্থগীত হয়ে পড়ছে বিদ্যালয়ের যাবতিয় কাজ-কর্ম।
ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজরামপুর সরফ উদ্দিন (এসইউ) উচ্চ বিদ্যালয়ে। জানা গেছে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রহমান চৌধুরী বিপ্লরে নামে ১৩ লাখ টাকার চেকের মামলা দায়ের করেছেন, উপজেলার রাঙ্গামাটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মেসার্স এফএ ট্রেডার্সের মালিক ফিরোজ আহম্মেদ। এ মামলায় ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রহমানের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করলে, গ্রেফতার এড়াতে গাঁ ঢাকা দেয়, ম্যানেজিং কমিটির সভাপতি। এরপর থেকে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতায় স্বাক্ষর করতে না পারায়, তাদের বেতন-ভাতা আটকে যায়।
এদিকে চাকুরী দেয়ার কথাবলে একধিক ব্যাক্তির নিকট থেকে নগদ অর্থ নেয়ার অভিযোগ উঠেছে, বিদ্যালয়টির ম্যনেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। তারাও প্রতিদিন বিদ্যালয়ে গিয়ে ম্যানেজিং কমিটির সভাপতিকে খোজ করছে বলে অভিযোগ করছেন, বিদ্যালয়ের একাধিক শিক্ষক-কর্মচারীসহ স্থানীয় বাসীন্দারা।
এবিষয়ে কথা বলার জন্য ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রহমান চৌধুরী বিপ্লবের বাড়ী ও তার ইটভাটায় গিয়েও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে রাজারামপুর এসইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সত্যতা স্বীকার করে বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রহমান চৌধুরী বিপ্লব বিদ্যালয়ে অনুপুস্থিত থাকায় বেতন-ভাতা উত্তোলন করতে পারছেনা শিক্ষক কর্মচারীরা। তিনি স্বীকার করে বলেন, কয়েক মাস পূর্বে কর্মচারী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হলেও, ম্যানেজিং কমিটির সভাপতি অনুপুস্থিত থাকায় সেই নিয়োগের কার্যক্রম করা সম্ভাব হয়নি।
এদিকে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ থাকায় শিক্ষার পরিবেশ বিনষ্ঠ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবকগণ।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত করে ব্যবস্থা নেয়া কথা বলেছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম। তিনি জানান এ উপজেলায় তিনি কয়েকদিন পূর্বে বদলি হয়ে এসেছেন, তাই পুরোপুরি বিষয়টি অবগত নয়, তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বির“দ্ধে স্বো”চার হতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

তেঁতুলিয়ায় আবারও দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

বড়পুকুরিয়া খনিতে আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবী ১০ দিনের মধ্যে দাবী না মানলে রাজপথ-রেলপথ অবরোধের হুশিয়ারী

আটোয়ারীতে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

জাতি যখন মুক্তির ৫০ বছর পূর্তির অপেক্ষায় আদিবাসী শিল্পী মোনা পাহান তখন খাবার খুঁজছেন ইদুরের গর্তে

আটোয়ারীতে আছিয়া ধর্ষন ও নারী এবং কন্যা শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী পালিত

দিনাজপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক  ডা. জিয়াউল হকের অবসরজণিত বিদায় সংবর্ধনা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. জিয়াউল হকের অবসরজণিত বিদায় সংবর্ধনা

চিরিরবন্দরে আ’লীগের নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে গণসংবর্ধনা