Saturday , 11 February 2023 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে হরিপুরে মানববন্ধন

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাঙ্গচুরের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হরিপুর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় হরিপুর উপজেলা পরিষদের মুল ফটকের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হরিপুর উপজেলা শাখার সভাপতি অনিল চন্দ্র বর্মনের সভাপত্বিতে ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী ও পিরোজপুরের মঠবাড়িয়ায় মতুয়া সম্মেলনে হামলা সহ সারাদেশে অব্যাহত সাম্প্রদায়িক হামলা, হুমকি, দেব-দেবীর বিদ্রোহ ভাংচুর ও ধর্ম অবমাননার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য হরিপুর উপজেলা শাখার সহ-সভাপতি কালীকান্ত রায়, সাধারণ সম্পাদক রাজেন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক নিপেন চন্দ্র রায়, প্রচার সম্পাদক জগদীশচন্দ্র ভৌমিক সহ স্থানীয় বিভিন্ন স্তরের হিন্দু ধর্মালম্বী ২৫/৩০ নেতাকর্মী মানববন্ধনে অংশ নেয়৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফাইনালে ম্যাচসেরা ডি মারিয়া

ঐতিহ্য’র বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বীরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত

জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে পঞ্চগড়ে শিক্ষকদের মানববন্ধন

পঞ্চগড়ে সিপিবির জেলা সম্মেলন আশরাফুল সভাপতি ও আফতাব সাধারণ সম্পাদক

কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বীরগঞ্জে কৃষক ও কৃষাণীর সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালন

বালিয়াডাঙ্গীতে তিনদিন ঘুড়েও পায়নি এক বস্তা সার, কৃত্রিম সংকটে সারের দাম বৃদ্ধি, বিপাকে কৃষকরা

দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলা মৎস্যজীবী  লীগের সকল কার্যক্রম বিলুপ্তি ঘোষণা

দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলা মৎস্যজীবী লীগের সকল কার্যক্রম বিলুপ্তি ঘোষণা