Friday , 3 February 2023 | [bangla_date]

বিরলে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে খুন

বিরল প্রতিনিধি \দিনাজপুরের বিরলে রফিকুল ইসলাম বাবু নামে এক ব্যাক্তিকে কুপিয়ে নৃশংসভাবে খুন করেছে দূবৃত্তরা।
নিহত রফিকুল ইসলাম বাবু (৫৮) বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের উত্তর বড় গোবিন্দপুর গ্রামের মৃত: ইয়াকুব আলীর ছেলে। সে স্থানীয় হাট-বাজারগুলোতে আলুর খুচরা ব্যবসা করতেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে বিরল উপজেলার কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রফিকুল ইসলাম বাবু বাড়ীর পার্শ্ববর্তী কাঁঠালতলী বাজার থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়ীতে ফিরছিল। পথিমধ্যে কে বা কারা তাকে ধারলো অস্ত্র দিয়ে উপর্যপূরী কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে রাস্তার পাশে আলুর ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় ভ্যান চালক শ্যামল চন্দ্র ভ্যান নিয়ে বাড়ীতে যাওয়ার সময় রাস্তায় বাইসাইকেল পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে খবর দিলে স্থানীয়রা দ্রæত ঘটনাস্থলে এসে আলু ক্ষেতে রফিকুল ইসলাম বাবুর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রæত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় নিহতের ছেলে আরিফুল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

বিরলে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ একাডেমীর ছাত্র-ছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফার্মাসিটিকেলের রিপ্রেজেন্টিভের

জেএসকেএস এর প্রকল্প অবহিতকরণ সভায় জেলা প্রসাশক পিছিয়ে পড়া অনাগ্রসর সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এই প্রকল্প কাজ করে যাবে

ঠাকুরগাওয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ জনকে আটক করেছে বিজিবি

দিনাজপুরে জাসদের মশাল মিছিলের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণ জয়ন্তী পালিত

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালিমেলা

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের সভা

পীরগঞ্জে কোয়ালিটি এডুকেশন বিষয়ক সেমিনার