Tuesday , 14 February 2023 | [bangla_date]

বিরলে জনসংগঠন ঐক্য পরিষদ ও আদিবাসী নারী ঐক্যজোট সেটেলমেন্ট অফিসার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরলে গতকাল সোমবার সকাল ১১ টায় বিরল প্রেসক্লাব হলরুমে জনসংগঠন ঐক্য পরিষদ ও আদিবাসী নারী ঐক্যজোট এর আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) এর সহযোগীতায় চলমান ভুমি জরিপে আদিবাসীদের সঠিকভাবে নাম লিপিবদ্ধ করার দাবীতে সহকারী সেটেলমেন্ট অফিসার ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার জাকির হুসেন পাঠান।
জনসংগঠন ঐক্য পরিষদের বিরল-বোচাগঞ্জ এর সভাপতি মানিক অধিকারীর সভাপতিত্বে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) এর বিরল উপজেলা শাখার সমন্বয়কারী কামরুজ্জামান এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরল প্রেসক্লাবের সভাপতি এমএ কুদ্দস সরকার, সাবেক সভাপতি মোজাম্মেল হক শামু, তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান, কোষাধক্ষ্য নুরে আলম সিদ্দিকী, নির্বাহী সদস্য সুবল চন্দ্র রায়, উপজেলা আদিবাসী সংগঠনের সভাপতি হারুন এক্কা, সেটেলমেন্ট অফিসের পেসকার ইসরাফিল আলম প্রমুখ।
অনুষ্ঠানে আদিবাসীরা মতবিনিময় কালে তাদের জমি-জমা সংক্রান্ত সেটেলমেন্ট অফিসের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ের সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথি তাদের সমস্যাগুলি সমাধানের আশ^াস প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রধান শিক্ষক শ্রীদাম চন্দ্র দাসের অবসরজনিত বিদায় সংবর্ধনা

বীরগঞ্জে ডিক্রি জারি করতে এসে জজ কোর্টের নাজির ও ঢুলি আহত

বোচাগঞ্জে ভ‚মি অধিকার ও ভ‚মি সংস্কার বিষয়ক মতবিনিময় সভা

তেঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

বীরগঞ্জে চার চোখ ও দুই মাথা বিশিষ্ট বাছুর

পীরগঞ্জে ডায়াবেটিস বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে কর্মশালা

দিনাজপুরে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১শীর্ষক নবম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয় গুলোতে মা সমাবেশ পালিত

পীরগঞ্জে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জে কঙ্কাল চুরির ঘটনায় থানায় মামলা