Tuesday , 28 February 2023 | [bangla_date]

বীরগঞ্জে আধুনিক গণ-সৌচাগার নির্মাণের উদ্বোধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জে অত্যাধুনিক মানের গণ-সৌচাগার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী -২০২৩) সকালে বীরগঞ্জ পৌর শহরের আওয়ামী লীগ দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় উক্ত গণ-সৌচাগার নির্মাণের কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা ও বীরগঞ্জ পৌর সভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাইন উদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা হরিশ চন্দ্র মিঠু, জহর লাল সাহা, পৌর কাউন্সিলর বনমালী রায়, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফুলেসা বেগম, কেয়া বেগম ও সাবিনা ইয়াসমিন প্রমুখ।
বীরগঞ্জ পৌর সভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল জানান, বীরগঞ্জ পৌরবাসীর প্রাণের দাবি পাবলিক টয়লেট স্থাপন করা। তাই জনসাধারণের কথা চিন্তা করে অত্যাধুনিক গণশৌচাগার নির্মাণের জায়গা নির্ধারণ করে তা বাস্তবায়ন করা হচ্ছে। পৌরবাসী এবং পৌরসভায় আগত জনসাধারণের সুবিধার্থে পৌর শহরের ৫টি স্থানে অত্যাধুনিক মানের গণ-সোচাগার নির্মাণ করা হবে। এ ব্যাপারে তিনি পৌরবাসীর সহযোগীতা কামনা করেছেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির জানান, দেশের ২৩টি পৌর সভায় পানি সরবরাহ ও সেনিটেশন প্রকল্পের আওতায় বীরগঞ্জ পৌর শহরে ৫টি গণ-সৌচাগার নির্মাণ করা হবে। প্রতিটি গণ-সৌচাগার নির্মাণে ব্যয় হবে ১১লক্ষ টাকা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম দবিরুল ইসলামের কনিষ্ঠ পুত্র আহসান উল্লাহ ফিলিপ।

হরিপুরে সম্ভাব্য এমপি প্রার্থী ফিলিপের গণসংযোগ

পিআর পদ্ধতিতে জুলাই সনদের অন্তর্ভূক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে পঞ্চগড়ে জেলা জামায়াতে ইসলামীর মানববন্ধন

যে কোন সংকটে অসহায়দের পরমবন্ধু শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতিমা ভাংচুর বাড়ী-ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ

বোচাগঞ্জে বন্যায় ভেঙ্গে যাওয়া ব্রিজ নির্মান না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী

বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে সীমান্ত হত্যায় বিজিবি কড়া প্রতিবাদ

হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

পীরগঞ্জে দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর সম্পাদক করিম

রাণীশংকৈল পৌরসভায় বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

ঠাকুরগাঁওয়ে ২’শত বছরের পুরনো কবরস্থান ভেঙ্গে ফেলায় এলাকাবাসির মানববন্ধন