Saturday , 4 February 2023 | [bangla_date]

বীরগঞ্জে দুই মোটরসাইকেল চোরের সক্রিয় সদস্যকে গণধোলাইয় দিয়ে থানায় সোর্পদ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দিনেদুপুরে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে দুই মোটরসাইকেল চোরের সক্রিয় সদস্য কে গণধোলাইয়ের পর থানায় সোর্পদ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল বাজারে। আটককৃতারা হলেন- ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রায়পুর রাউত নগর গ্রামের ফজলুর হকের ছেলে মশিরুর রহমান অরফে মশিউর (৩৮) ও একই এলাকার আব্দুল রহিম অরফে কাহিল্লো এর ছেলে মুনসুর আলম (২৪)। প্রদক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার (৩ ফেব্রুয়ারী -২০২৩) দুপুরে জুম্মার নামাজের পরে ২৫ মাইল বাজারে ২-৩ জন মিলে মোটরসাইকেল চুরির চেষ্টা চালিয়ে যাওয়ার একপর্যায়ে তাদের আটক করে। মোটরসাইকেল চোর চক্রের চুরির আতঙ্কে ও অতিষ্ঠ হয়ে তাদের গণধোলাইয় দেন স্থানীয় উত্তেজিত জনতা। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার জানান, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে চোরের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে ১৬ /১২/২০২২ সালে চুরির মামলা রয়েছে। যাহার মামলা নং-১৫। শনিবার সকালে আটককৃত দুজনকে দিনাজপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
#ঠাকুরগাঁও সংবাদ#
#রাণীশংকৈ #মোটরসাইকেল চোর #রাউতনগর#

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভুমি কমিশনগঠনসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে জাতীয় আদিবাসী পরিষদ‘র সংবাদ সম্মেলন, মানববন্ধন

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু শ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবীর প্রেক্ষিতে কর্মবিরতি পালন

পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহন

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে হাবিপ্রবিতে ফুড এক্সিবিশন

পঞ্চগড়ে র‌্যাব-১৩’র সংবাদ সম্মেলন দুর্গোৎসবে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি  এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

পঞ্চগড়ে র‌্যাব-১৩’র সংবাদ সম্মেলন দুর্গোৎসবে যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

চিরিরবন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার আসামীদের  গ্রেফতার ও বিচারের দাবীতে স্মারকলিপি

চিরিরবন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে স্মারকলিপি

বোচাগঞ্জে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের মাস্ক বিতরন

করোনায় আরও ২৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫২৭১

বীরগঞ্জে ২২জন মাদ্রাসার শিক্ষার্থীকে পাগড়ী প্রদান