Saturday , 25 February 2023 | [bangla_date]

বীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. আলতাব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস,বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: মিজানুর রহমান মিজান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. শামীমা বেগম, উপজেলা ডেইলি এসোসিয়েশন সাহাবুদ্দিন মজির, অহনা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী উদ্যোক্তা মো. রায়হান হোসেন রিন্টু ও শফিউল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ওসমান গনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ কাজী দিলশাদ মোস্তারী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে এসএসসি ৯৯ ব্যার্চের মিলন মেলা ও বনভোজন

দিনাজপুরে বিষ্ণুমূর্তিসহ মূর্তি পাচারকারী গ্রেফতার

পঞ্চগড়ে জাগপা’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলা নববর্ষ উপলক্ষে মাটির তৈজসপত্র ও খেলনা তৈরিতে ব্যস্ত বীরগঞ্জের মৃৎশিল্পীরা

মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পাশে আজমল হক ফাউন্ডেশন

আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের অভিযোগে নারী ইউপি সদস্য আটক

বীরগঞ্জের পল্লীতে নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন শিশু আদিল

বীরগঞ্জে নব-নির্বাচিত পৌর পরিষদের দায়িত্বভার গ্রহণ

পঞ্চগড় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মতিয়ার, সম্পাদক সাইফুল

খানসামায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারের দাফন সম্পন্ন