Saturday , 11 February 2023 | [bangla_date]

বীরগঞ্জে ৩ শতাধিক শীতার্ত দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ উত্তরের জনপদ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শীতকালীন শেষসময়ের হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন শীতবস্ত্রের। আর সেই কথা ভেবেই অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ভিএসডিএ)। স্যোসাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ(ছওয়াব) এর সহযোগিতায় এবং বাস্তবায়নকারী ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (ভিএসডিএ) এর উদ্যোগে কম্বল পেলো অসহায় শীতার্ত মানুষেরা। শনিবার (১১ ফেব্রুয়ারী -২০২৩ ইং) বিকেলে বীরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে ৩ শতাধিক শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে ছওয়াব এর সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর -১ (বীরগঞ্জ – কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ নুর ইসলাম নুর, সাবেক জেরা পরিষদ সদস্য মোঃ আতাউর রহমান বাবু, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোঃ আমিনুল ইসলাম, দিনাজপুর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ প্রমূখ। উক্ত অনুষ্ঠানটির সঞ্চালক এবং ভি এস ডি এ নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান ,
ঝড়ে পরা কিশোর- কিশোরীদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করা সহ ২০২৩ সালের মধ্যে আনুমানিক ৩০০ জন বিধবা,স্বামী পরিত্যাক্তা নারীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে নতুন উদ্যোক্তা সৃষ্টি করার মাধ্যমে স্বাবলম্বী করতে বিশদ পরিকল্পনা গ্রহণ করেছে ভি এস ডি এ। যাতে করে এই উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টি করে নিজেদের কাজের মধ্য দিয়ে সকলকে জানান দিতে পারে যে তারা কখনই পরিবার ও সমাজের বোঝা নয়। এসময় ভিএসডিএ কর্মকর্তা-কর্মচারী, ছওয়াব এর কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী, বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ শাখার নেতৃবৃন্দ,প্রচেষ্টা ব্লাড ব্যাংক( পিবিবি) বাংলাদেশের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত ছিলেন।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁও এর ব্যবস্থাপনা কমিটির সভা

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁও এর ব্যবস্থাপনা কমিটির সভা

পঞ্চগড়ে অজ্ঞাত রোগে চারটি গাভী হারানো শ্রমিক মজনু মিয়াকে গাভি উপহার দিলেন জেলা প্রশাসক

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পঞ্চগড়ে ভাওয়ালের হেপাটাইটিস-বি টিকা প্রদান কর্মসূচি

এ মেলায় সকলের সম্পৃক্ততা নেই- এটা মনে হচ্ছে বিএনপি’র মেলা– রাণীশংকৈলে মির্জা ফয়সাল

পীরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক

আটোয়ারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত