Thursday , 9 February 2023 | [bangla_date]

বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

বিকাশ ঘোষ,বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
বীরগঞ্জ সরকারি কলেজ এর একাদশ শ্রেণির (২০২২-২৩) শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ‘এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকা তলে’, ‘বই খাতা কলম নিন, ছাত্রলীগে যোগ দিন’, ‘এসো নবীন ভয় নাই, ছাত্রলীগে সন্ত্রাস নাই’সহ নানা স্লোগানে বৃহস্পতিবার সকালে (৯ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছে তারা।

কলেজ শাখা ছাত্রলীগের নেতা রাফি রুদ্রের নেতৃত্বে সকালে ক্যাম্পাসের মেইন ফটক হতে শুরু করে একাডেমিক ভবনসমূহ ঘুরে একই স্থানে গিয়ে সমবেত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় কলেজ শাখা ছাত্রলীগ নেতা রাফি রুদ্র বলেন, ‘কলেজে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি নবীন শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের পতাকাতলে এসে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে এবং স্বাধীনতার পক্ষে কাজ করবে। দেশে অরাজকতা সৃষ্টিকারীরা যেন ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের হয়রানি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে আমরা সেদিকে লক্ষ্য রাখবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে মাদ্রারাসার কমিটি গঠন ও নিয়োগ বাণ্যিজ্যের অভিযোগ

দুর্গাপ‚জার ছুটি শেষে খুলেছে হাবিপ্রবি

বীরগঞ্জ পৌর মেয়রের ৬০তম জন্মদিন উদযাপন

শীতের আগমনে পীরগঞ্জে লেপ-তোষক বানানোর ধুম

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে অবৈধ বালু’র ঘাটে ভেকুর আঘাতে প্রাণ গেল শিশুর

ঠাকুরগাঁয়ে রুহিয়ায় উন্নত জাতের ব্রি – ধান ৫১ এর উপর কৃষকের মাঠ দিবস

পীরগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির ক্লাস শুরু নবীনদের ফুলেল শুভেচ্ছায় বরণ

শাহ্জাহান শাহ্ নাট্যোৎসবের নাটক শহীদ জননীর ক্রন্দন মঞ্চস্থ

আটোয়ারীতে দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত