Tuesday , 7 February 2023 | [bangla_date]

বোচাগঞ্জে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ বোচাগঞ্জ উপজেলার সুনামধন্য মুশির্দহাট মালীপাড়া বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়ের উপস্থিত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
গতকাল সোমবার সকাল ১০ টায় মুশির্দহাট মালীপাড়ায় নিজস্ব স্কুলমাঠে ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ নওয়াজ। এসময় ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক ফরিদ আহমেদ, মালীপাড়া বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়ের জমিদাতা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ মঞ্জুর হাবীব তুষার, স্কুল প্রতিষ্ঠিাতা সুজন মহন্ত, প্রধান শিক্ষক দেবেন্দ্র নাথ দেব শর্ম্মা, সহকারী শিক্ষক দিলরুবা জান্নাত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সমাজ সেবক মোঃ মঞ্জুর হাবীব তুষার এর সহযোগীতায় গড়ে তোলা হয় বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক বিদ্যালয়। জমিদাতা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ মঞ্জুর হাবীব তুষার এবং স্কুল প্রতিষ্ঠিাতা সুজন মহন্ত এর অর্থায়নে উক্ত ব্যাগ বিতরণ করা হয়। বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক শিশুদের ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়েই স্কুল শিক্ষক সুজন মহন্ত ও মঞ্জুর হাবীব তুষার নিজের মত করে গড়ে তুলতে চায় সকল বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক শিশুদের।
তারা বলেন, শুধু বোচাগঞ্জ উপজেলা নয়, গোটা দেশের সমাজে পিছিয়ে পড়া বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক শিশুদের নিয়ে আমরা কাজ করতে চাই। বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক শিশুরা সমাজের বোঝা নয়, বরং তাদের প্রতি একটু যতœশীল হলেই ওই মানুষ গুলো দেশের সম্পদ রুপে প্রতিষ্ঠিত করা সম্ভব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালিত

নাট্য সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা অবিভক্ত বাংলার ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান নাট্য সমিতি গৌরবের ১০৯ বছর

পীরগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

রাণীশংকৈল উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা

মঙ্গলবার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ড্যাব’র মহাসচিব ডা.সালাম ও তার পরিবার করোনা সংক্রমণে বালিয়াডাঙ্গী বিএনপি’র দোয়া মাহফিল

বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

দিনাজপুরে সরকারী গাছ অনুমতি ছাড়াই কাটার অভিযোগ

হাবিপ্রবিতে ডেঙ্গু সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক র‌্যালি ও প্রশিক্ষণ

ধান ক্ষেতের ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার