Wednesday , 22 February 2023 | [bangla_date]

বোদায় ট্রাক্টর চাপায় স্কুল শিক্ষিকা নিহত, ট্রাক্টরে আগুন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় ট্রাক্টরের চাপায় মটর সাইকেল
আরোহী এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটিতে
আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ট্রাক্টর চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের
ফুটকিবাড়ি বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত যশোদা রানী
(৩৫) ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার
স্বামীর বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের নন্দগছ
গ্রামে। তিনি ওই এলাকার রাজিব চন্দ্র রায়ের স্ত্রী। যশোদা রানীর বাবার বাড়ী বোদা
উপজেলার পাঁচপীর ইউনিয়নের আবাস ডাঙ্গা গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান,
যশোদা রানী সহ অতুল চন্দ্র রায় নামে একজন সহকর্মীর সাথে মটর সাইকেল
যোগে স্কুলে যাচ্ছিলেন। স্কুলের সামনে পৌঁছে ফুটকিবাড়ি বাজারে মটর
সাইকেলের চাকা বালুতে পিছলে গিয়ে যশোদা রানী সড়কে ছিটকে পড়েন। সাথে
সাথে একটি ইটবোঝাই ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে
স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এ
ব্যাপারে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফুটকিবাড়ি উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আনছার মোঃ রেজাউল করিম শামীম স্কুল শিক্ষিকার
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় একটি ইউ’ডি মামলা
হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা মারা গেছে

মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আমের রহস্য অজানাই থেকে গেল -তদন্ত কমিটি

কমরেড গুরুদাস তালুকদার স্মৃতি পরিষদের উদ্যোগে তেভাগা আন্দোলনের মহান নেতা কমরেড গুরুদাস তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের নতুন কমিটি ভাইস চেয়ারম্যান কাচ্চু, সেক্রেটারী মফিজ উদ্দিন

রাণীশংকৈল সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা

নবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

মাস্ক পড়তে সাংসদ রমেশ চন্দ্র সেনের অনুরোধ

রাণীশংকৈলে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার- ৩

পীরগঞ্জে চুরির অপবাদে গাছের সাথে বেঁধে শিশু নির্যাতন, আটক-১