Sunday , 26 February 2023 | [bangla_date]

বোদায় দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা অনুষ্টিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে
বোদা পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রাণি সম্পদ অফিসের
আয়োজনে প্রাণিসম্পদ প্রর্দশনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা
নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। স্বাগত বক্তব্য
রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সোবহান। বক্তব্য রাখেন
পৌরসভার মেয়র আলহাজ¦ আজাহার আলী, উপজেলা ভাইস-চেয়ারম্যান মকলেছার রহমান
জিল্লুর সহ উদ্যোক্তা খামারীগণ। মেলায় উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়, মহিষ,
ঘোড়া,দুম্বা,ছাগল-ভেড়া, হাঁস-মুরগী, শৌখিন-পাখি কবুতর,ময়না,টিয়া,
ঘুঘুসহ দেশি বিদেশি বিভিন্ন জাতের প্রাণি দুগ্ধজাত পণ্য মিষ্টি,দই, মাখন,
সন্দেস ক্ষীরমন ছানা,মাংস প্রক্রিয়াজাত টিকা ও ওষুধ সরবরাহ, প্রাণিজাত পন্য
উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি এবং বাজার জাত করণ প্রযুক্তি প্রদর্শন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ১০ দিন মেয়াদি ভিডিপি/টিটিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

বিরলে শতবর্ষ বয়সী ভিক্ষুক আকবর আলী অতিকষ্টে দিনাতিপাত করছেন

সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

ঠাকুরগাঁওয়ে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, লক্ষাধিক মানুষের ভোগান্তি

আটোয়ারী সরকারী বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

অনৈতিক বিজ্ঞাপন প্রচারের দায়ে জরিমানা

শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে

একসাথে ৩৫০ ইউনিট সোনালীকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পথে এসিআই মটরস্

দিনাজপুরে নারী ক্লাব ও প্রেসক্লাব সদস্যদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈল পৌরসভা নির্বাচন রাজনৈতিক দলগুলোর ফ্যাক্টর স্বতন্ত্র প্রার্থীরা