Sunday , 19 February 2023 | [bangla_date]

বোদায় পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে পুলিশ কনেস্টবল প্রত্যাহার

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে
বোদা থানার এক পুলিশ কনেস্টবল শেখ রেজোয়ান আহম্মেদ (৩৫) কে প্রত্যাহার করা
হয়েছে। গত শুক্রবার ভোরে বোদা পৌর শহরের গরুহাটি এলাকায় এক গৃহবধূর বাড়ি
থেকে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে থানায় খবর দেয়। বিকেলে তাকে থানা
থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়। বোদা থানায় কর্মরত রেজওয়ানের
বাড়ি নীলফামারী জেলা সদরে। এ ব্যাপারে পরকীয়া প্রেমিকার পরিবারের পক্ষ থেকেও
মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, বিয়ের
কথা বলে ওই গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন পুলিশ কনেস্টবল
রেজোয়ান। মাঝে মধ্যে তিনি ওই গৃহবধূর বাড়িতে যান। বৃহস্পতিবার গভীর রাতে
তিনি ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গিয়ে অনৈতিক কার্যকলাপের সময় অস্থানীয়
বাসিন্দাদের হাতে আটক হন। ওই গৃহবধূর সঙ্গে বেশ কিছু দিন থেকেই তার
পরকীয়া সম্পর্ক ছিল বলে জানা যায়। বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানার পর তাকে
হাতে নাতে আটক করে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার
রায় বলেন, কনেস্টবল রেজোয়ানের বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ভারতীয় গরু ধরিয়ে দেওয়ায় মারপিটসহ হত‍্যার হুমকি

বিরামপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কৃষকের

ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ

পীরগঞ্জ বিষধর সাপের কামড়ে মহিলার মৃত্যু

জেলখানার দরজা খুলে দিল তালেবান : কাবুল জুড়ে উড়ছে ক্ষমতার নতুন পতাকা

৩০ মন ওজনের ‘প্রিন্স’এর দাম ১০লাখ টাকা

ঠাকুরগাঁয়ের হরিপুরে উপজেলা আওয়ামীলীগের নেতাকে আট’ক করেছে পুলিশ

আমেনা বেগম হত্যার ২২ দিন পর প্রধান আসামি গ্রেফতার

বীরগঞ্জে কলাচাষীর ১১৬ টি কলার পীর কর্তন করেছে দূবৃর্ত্তরা

বীরগঞ্জে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ছোটভাই নিহত, বড়ভাই আহত.