Sunday , 26 February 2023 | [bangla_date]

মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে খানসামার আলু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দেশে খাদ্যের চাহিদা মেটানোর পর এবার ফসলের মাঠ থেকে সরাসরি দেশের সীমানা পেরিয়ে এখন বিদেশে রপ্তানি হচ্ছে দিনাজপুরের খানসামা উপজেলার আলু । আর এতে ব্যস্ততা বেড়েছে কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের। চলতি মৌসুমে মাঝখানে আলুর দাম কিছুটা কম থাকলেও এখন দাম বাড়ায় লাভবানও হয়েছেন কৃষকরা।
জানা যায়, চলতি মৌসুমে খানসামা উপজেলায় বীজ, সার ও কীটনাশকের পর্যাপ্ত সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। বর্তমান সময়ে দেশে ও দেশের বাইরে আলুর চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকের মুখে হাসি দেখা গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর ২ হাজার ২৬০ হেক্টর জমিতে ৫০ হাজার মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে প্রায় ১০ হাজার টন আলু বিদেশে রপ্তানি হওয়ার লক্ষ্য নিয়ে দ্বিতীয় বছরের মত কাজ করছে কৃষি বিভাগ। ইতিমধ্যে একশ টন আলু রপ্তানি হয়েছে। এই উপজেলার সাগিতা, গ্রানুলা, সানসাইন, কুমরিকা, সেভেন জাতের আলু মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানির কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।
হোসেনপুর গ্রামের কৃষক আ. আলীমসহ প্রায় শতাধিক কৃষক কৃষি বিভাগের সহযোগিতায় রফতানিকারকদের মাধ্যমে বিদেশে আলু রফতানি করছেন। তারা বলেন, জমি থেকে প্রতি কেজি আলু ১৪-১৫ টাকা দরে বিদেশে রপ্তানি করছেন চাষিরা। এতে কৃষকরাও বেশ খুশি।
উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় বলেন, এই উপজেলার মাটি আলু চাষের জন্য উপযোগী হওয়ায় ভালো ফলন হয়েছে। গত বছরগুলোর তুলনায় এবার বিদেশে আলুর চাহিদা বেড়েছে। আলু রপ্তানিতে কৃষি বিভাগ রপ্তানিকারকদের সাথে কৃষকদের যোগসূত্র স্থাপনে কাজ করছেন। তিনি আরো বলেব, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আধুনিক কলাকৌশল বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে। ওই প্রকল্পের আওতায় রফতানিযোগ্য জাতের আলুর চাষাবাদ সম্প্রসারণ করা হচ্ছে। যাতে করে কৃষকরা আলু বিদেশে রপ্তানি করে আর্থিক ভাবে লাভবান হতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে কারফিউর অষ্টম দিনে সব কিছুই স্বাভাবিক, নাশকতার তিন মামলায় মোট গ্রেফতার-৩৫

ন’জুর মৃত্যুতে রাণীশংকৈল সঙ্গীত বিদ্যালয়ের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত

দীর্ঘ ১৬ বছর পর তেঁতুলিয়া উপজেলা বিএনপি’র সম্মেলনঅনুষ্ঠিত সভাপতি- রন্জু ও সাধা. সম্পাদক শাহীন নির্বাচিত

বোচাগঞ্জে দরিদ্রদের মাঝে মশারী বিতরণ

বীরগঞ্জে এক সন্তানের জননীর আত্মহত্যা

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

পীরগঞ্জে রাতের আঁধারে কীটনাশক দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ

রানীশংকৈলে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

শেখ হাসিনা করোনাকালে দেশের প্রত্যেক অসহায় মানুষের খাদ্য নিশ্চিত করেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রানীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন