Friday , 3 February 2023 | [bangla_date]

শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম বার্ষিকীতে আটোয়ারী যুবদলের শীতবস্ত্র বিতরণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা যুবদলের পক্ষ থেকে উপজেলার পাঁচ শতাধীক অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক ও ধামোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল। উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান মানিক এর সঞ্চালনায় বর্তমান আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, উপজেলা বিএনপি’র আহবায়ক ও মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, সদস্য সচিব ও তোড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ¦ কুদরত-ই-খুদা, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহেদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ। সভায় বক্তারা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকার আহবান জানান। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি দাবী জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও বীজ উৎপাদন প্রযুক্তি বিষয়ক মতবিনিময় সভা

করোনায় একদিনে আরও ২৪৫ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নদীর মাছ কিনতে কাড়াকাড়ি, ক্রেতারা বাড়ালো দাম!

ফুলবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তন্ত্রমন্ত্রের পাতা খেলা অনুষ্ঠিত

দিনাজপুরে ট্রাকের চাপায় পথচারী নিহত

পীরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পানির অভাবে আমন চারা রোপণে বিপাকে চাষিরা

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন — রমেশ চন্দ্র সেন এমপি

হোমিও-ইউনানি ডিগ্রিধারীরা ডাক্তার শব্দ ব্যবহার করতে পারবেন না

বীরগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা  বীরগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

বীরগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা বীরগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা