Friday , 24 February 2023 | [bangla_date]

স্মার্ট দিনাজপুর টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি \
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে দিনাজপুরকে স্মার্ট দিনাজপুরে পরিনত করতে বর্ণিল আয়োজন, বেলুন, ফেস্টুন উড়িয়ে “স্মার্ট দিনাজপুর টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩” এর উদ্বোধন করা হয়েছে।
শুরুতে দিনাজপুর সরকারি মহিলা কলেজ ও চেহেলগাজী শিক্ষা নিকেতন (স্কুল এন্ড কলেজ) এর শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে দিনাজপুর, ঢাকা, রংপুর, রাজশাহীসহ ১২টি দল অংশ গ্রহন করেন। উদ্বোধনী খেলায় প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টার ও ইয়াং টাইগার্স দল মোকাবেলা করে।

শুক্রবার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এর পৃষ্ঠপোষকতায় ও এম আব্দুর রহিম সমাজকল্যান ও মুক্তিযুদ্ধ গবেষনা কেন্দ্র’র আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
টুর্নামেন্টের শুরুতে জাতীয় পতাকা, গবেষনা কেন্দ্রের পতাকা ও টুর্নামেন্ট ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।

উদ্বোধনকালে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন, স্মার্ট দিনাজপুর ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশের প্রতিটি জেলায় বেশি করে আয়োজনের প্রয়োজন। নতুন প্রজন্মদের মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের টুর্নামেন্ট অনুপ্রানিত করবে। এই টুর্নামেন্ট স্মার্ট দিনাজপুরে পরিনত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
এম আব্দুর রহিম সমাজকল্যান ও মুক্তিযুদ্ধ গবেষনা কেন্দ্র’র কার্যকরী সভাপতি সফিকুল হক ছুটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, এম আব্দুর রহিম সমাজকল্যান ও মুক্তিযুদ্ধ গবেষনা কেন্দ্র’র সাধারন সম্পাদক চিত্ত ঘোষ, টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক জেলা ক্রীড়া সংস্থা ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার প্রমুখ।
শেষে “স্মার্ট দিনাজপুর টি-২০ ক্রিকেটর টুর্নামেন্ট-২০২৩” এর ট্রফি উম্মোচন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিয়োগপ্রাপ্ত ট্রাস্টি রণজিত কুমার রায়ের ট্রাস্টি পদ বাতিলের দাবিতে সর্বধর্মীয় ছাত্র জনতার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী’র সাথে রাণীশংকৈল আ’লীগের মত বিনিময় সভা

পীরগঞ্জে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক সেমিনার

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ !

ঠাকুরগাঁওয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ১৯তম বার্ষিক সাধারণ সভা

পীরগঞ্জে মৎস্য চাষিদের প্রশিক্ষণ কর্মশালা

নভারা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে এন.এন.এফ এর হেপাটাইটিস-বি টিকা প্রদান কার্যক্রম

নভারা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে এন.এন.এফ এর হেপাটাইটিস-বি টিকা প্রদান কার্যক্রম