Friday , 24 February 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইয়াস (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস) বাংলাদেশের আয়োজনে ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রক্টর ড. মোঃ ইয়াছিন প্রধান, নেক্সটজেন এগ্রিকালচারাল লিডারস (বায়ার) নিলে হারমান ভ্যালেন্টে (জার্মান), ইয়াস এশিয়া প্যাসেফিক এর রিজিওনাল ডিরেক্টর রাবি রাউত (নেপাল)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াস এর প্রধান উপদেষ্টা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, এগ্রিকালচারাল সেক্টরে তরুণদের কাজ করার মতো অনেক ক্ষেত্র আছে। তিনি এ ধরণের কনফারেন্স আয়োজনের জন্য ইয়াস বাংলাদেশ কে শুভেচ্ছা জানিয়ে বলেন, এর মাধ্যমে তরুণরা এগ্রিকালচার এর উন্নয়নের জন্য কাজ করতে উৎসাহিত হবে।
তিনি বলেন, এই সম্মেলনে স্মার্ট ফার্মিং সম্পর্কে কৃষি ও কৃষি বিষয়ক শিক্ষার্থীরা একটি উপকারী জ্ঞান অর্জন করবে বলে আমি আশা করি। তারা চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম কারিগর হয়ে উঠবে এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সোনার বাংলা গড়ে তুলবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ঈদ উপহার পেল ৩’শ অসহায় মানুষ

পীরগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

মরহুম জননেতা আনোয়ারুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পৌর আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া

পঞ্চগড়ে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

সেতাবগঞ্জ পৌরসভা এখন উন্নয়নের রোল মডেল-মেয়র মোঃ আসলাম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই

অবশেষে মায়ের কোলে ফিরল সেই নবজাতকটি

কাহারোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্ত্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

ছাত্র হত্যা মামলার আসামি আবু ইবনে রজব বীরগঞ্জে গ্রেপ্তার

দল থেকে বহিস্কার হয়ে মিষ্টি মুখ করলেন বিএনপি নেতা