Wednesday , 8 February 2023 | [bangla_date]

হাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নবীন বরণ কার্যক্রম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এর ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অনুষদের নবীন বরণ (ওরিয়েন্টেসন) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অডিটোরিয়াম ১ এ সকাল সাড়ে ১১টায় উক্ত নবীন বরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন অনুষদের সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ। অনুষ্ঠানে কার্যক্রমে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. সৈয়দা জাহানারা আফরোজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রসায়ন বিভাগের প্রফেসর ড. বলরাম রায়, প্রফেসর ড. মোঃ নাজিম উদ্দিন ও পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, ফেব্রুয়ারি মাস ভাষার মাস। এ মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদ, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ ও ভাষা শহীদদের। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের অন্যতম একটি সেরা বিদ্যাপীঠে তোমরা পড়াশুনার সুযোগ পেয়েছো, এই সুযোগকে কাজে লাগাতে হবে। এখন তোমাদের প্রচুর স্বাধীনতা রয়েছে, বাবা মায়ের সার্বক্ষণিক গাইডেন্স নেই। তাই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার ক্ষেত্রে তোমাদের নিজস্ব চিন্তা চেতনার প্রয়োগ ঘটাতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কো-ক্যারিকুলাম কার্যক্রম এর সাথে নিজেকে যুক্ত করতে হবে। ভালোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে অনেক খারাপ জিনিসও সামনে আসবে। ছাত্র জীবনে ভাল জিনিসগুলোকে গ্রহণ এবং খারাপগুলোকে বর্জন করতে হবে। লক্ষ্য স্থির করতে হবে, যার লক্ষ্য যত দৃঢ় হবে, সে তত সফল হবে। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে তোমাদের অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগমনে নেতাকর্মীরা উজ্জীবিত

১০ তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ৫ম দিনে ০-১ গোলে দিনাজপুর বড়মাঠ ফুটবল একাদশের জয়লাভ

পীরগঞ্জে আইন-শৃংখলা কমটিরি সভা অনুষ্ঠতি

বীরগঞ্জে ১০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে পাথরাজ সেচ প্রকল্পের সংস্কার কাজ শুরু সেচ সুবিধার আওতায় আসবে দুই হাজার হেক্টর জমি

বীরগঞ্জে জাতীয়তাবাদী তারেক পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ১৯তম বার্ষিক সাধারণ সভা

বীরগঞ্জে মটর শ্রমিকদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান

বালিয়াডাঙ্গীতে একইদিনে  পৃথক চার গ্রামে অগ্নিকাণ্ড

বালিয়াডাঙ্গীতে একইদিনে পৃথক চার গ্রামে অগ্নিকাণ্ড

বীরগঞ্জে মাছ ধরার উৎসবে মেতেছে খুদে শিক্ষার্থীরা