Sunday , 19 February 2023 | [bangla_date]

হাবিপ্রবির ফুড এ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জনকারীদের মিলনমেলা

‘কানেক্টিং দি কনস্ট্যান্ট’ শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্গত ফুড এ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর ১৮টি ব্যাচের শিক্ষার্থীদের দুইদিন ব্যাপী মিলনমেলা (গেট টুগেদার) অনুষ্ঠিত হয়েছে।
মিলনমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, দিনব্যাপী গল্প-আড্ডা, ক্যারিয়ার ডিসকাশন, আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্টের আয়োজন করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় হাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদের একাডেমিক ভবন-২ হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
ক্যারিয়ারের ডিসকাশনে বর্তমান ছাত্র-ছাত্রীকে উদ্বুদ্ধ করার জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাদের সাফল্যের গল্প শোনায়। এসময় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে নীলফামারী সদর উপজেলার নির্বাহী অফিসার জেসমিন নাহার তুলি, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানীতে যেমন-নেসলে, অরেলা ফুড, নিউজিল্যান্ড ডেইরি,গ্রিপি বাংলাদেশ, বাংলাদেশ এডিল অয়েলে কর্মরত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন। দেশীয় ফুড ইন্ডাষ্ট্রিতে যেমন-স্কয়ার ফুড ল্যান্ড বেভারেজ লিঃ, প্রাণ, এসিআই, আকিজ গ্রæপ, বিভিন্ন ব্যাংক, বাংলাদেশ রাজস্ব বোর্ড ও অন্যান্য সেক্টরে কর্মরত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
গেট টুগেদারের ২য় দিন শনিবার ক্রিকেট টুর্নামেন্ট, কলার ফেস্ট ও আড্ডার আয়োজন রয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মফিজ উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ইমরান পারভেজ। ফুড এ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং(এফপিই) পরিবারের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলনমেলা ২০২৩ উদযাপন কমিটির আহবায়ক মোঃ জাভেদ হোসেন। উপস্থিত ছিলেন এফপিপি বিভাগের সহযোগী অধ্যাপক ও যুগ্ম আহবায়ক মোঃ মোজাফফর হোসেন, উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন আরশাদ শুভ প্রমুখ।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে চালু হওয়া হাবিপ্রবিতে তিনটি বিভাগের সমন্বয়ে ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রির এই পর্যন্ত ১৪টি ব্যাচ বের হয়ে গেছে এবং ৪টি ব্যাচ চলমান রয়েছে। এফপিই গেট টুগেদারে ১৮ টি ব্যাচের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আজলম ফাউন্ডশনের উদ্যোগে বীরগঞ্জে ১৮ অসহায়ের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরন

বোচাগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রাজ্জাক সাহেব এর সাংবাদিকদের সহিত মত বিনিময়-

বিএনপি জাতীয়তাবাদী আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে পৃষ্ঠ হয়ে নিহত ১ ও আহত ৭ জন

পঞ্চগড়ে চা চাষী সম্মেলন ও দিনব্যাপী মিলনমেলা

নবাবগঞ্জের চড়ারহাট শহীদ স্মৃতি কলেজের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের অবস্থান ধর্মঘট

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় নিহত-১

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় নিহত-১

পীরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

২৫ জানুয়ারি কর্মী সম্মেলন বীরগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

বীরগঞ্জে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজ কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত