Sunday , 19 February 2023 | [bangla_date]

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে  বাংলাদেশি যুবক নিহত

হাকিমপুর প্রতিনিধি\ দিনাজপুরের হিলি সীমান্তে সাহাবুল হোসেন বাবু নামের এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত শাহাবুল হোসেন বাবুর মরদেহ ১৯ ঘণ্টা পরও ফেরত পায়নি স্বজনরা।
শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে হিলি সীমান্তের ২৮৫নম্বর মেইন পিলারের ২৫নম্বর সাবপিলার-সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাহাবুল হোসেন(২৪) দিনাজপুরের হাকিমপুরের হিলির ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।
হাকিমপুর পৌরসভার ধরনদা ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলামসহ স্থানীয়রা জানায়, সীমান্ত পেরিয়ে ভারতের প্রায় ২শত গজ ভিতরে প্রবেশ করেছিল সাহাবুল হোসেন বাবু। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টা থেকে রাত ৮ টার মধ্যে সীমান্তের ভারতীয় এলাকায় দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। পরে সাহাবুল হোসেন বাবু বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে সীমান্তের অপর প্রান্তের নাগরিকদের মাধ্যমে খবর পান তারা। তার লাশ বর্তমানে ভারতের হিলির স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে বলে দাবি করেন তারা।
এব্যাপারে জানতে জয়পুরহাট-২০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে গণমাধ্যম কর্মীদের মোবাইল ফোন রিসিভ করেননি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল পরীক্ষা কেন্দ্রে পালিয়ে গেল ৭ পরীক্ষার্থী !

আটোয়ারীতে ট্রাক্টর উল্টে নিহত-১

কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যেদের ফুলেল শুভেচ্ছা

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দরে দাবিতে র‍্যালি ও মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হচ্ছে সৌর বিদ্যুৎ চালিত সোলার পাম্প

পঞ্চগড়ে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

রাণীশংকৈলে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর আহত-২

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের শিকার : মামলা-গ্রেফতার-১

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের শিকার : মামলা-গ্রেফতার-১

দিনাজপুরে ইয়াবাসহ কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু !