Tuesday , 7 February 2023 | [bangla_date]

হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের বৈঠক

হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের  ব্যবসায়ীদের বৈঠক

হাকিমপুর প্রতিনিধি\ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি আরও গতিশীল করতে দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৪টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের পাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভারতের হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অশোক কুমার মন্ডল, সাধারণ সম্পাদক দিলীপ কুমারের নেতৃত্বে ১২ সদস্যের একটি ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নেয়। এতে বাংলাদেশের পক্ষে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন, সহ-সভাপতি শাহিনুর রেজা ও যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হোসেন রাসেলের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শাহিনুর রেজা বলেন, রবিবার দুই দেশের আমদানি রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে পণ্য খালাস করে দ্রæত যেন খালি ট্রাকগুলো ভারতে ফেরত যায় সে ব্যবস্থার বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিদিন সকাল সকাল যেন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। বন্দর দিয়ে পণ্য আমদানি কার্যক্রম পরিচালনা করতে দুই দেশের অভ্যন্তরে বিরাজমান সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সেগুলো সমাধানের সিদ্ধান্ত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সতন্ত্র প্রার্থী

দাবী আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা বড়পুকুরিয়া খনি এলাকার গ্রামবাসীদের ক্ষতিপুরণসহ চার দফা দাবী

আটোয়ারীতে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা

বীরগঞ্জে গাঁজারগাছ, গাঁজা ও ফেনসিডিল সহ ৭জন গ্রেফতার

ট্রেনে কাটা পরে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী ওসি খায়রুল আনাম ডন

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জনের মুৃত্য

ঠাকুরগাঁওয়ে ভুট্টায় আগ্রহ বাড়ছে চাষিদের, গমের আবাদ কমে যাচ্ছে

পীরগঞ্জের টিএন্ডটি পাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি বাড়ি

​প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ