Wednesday , 15 March 2023 | [bangla_date]

অসহায় মানুষদের সর্বাত্মক সহযোগিতা করা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক অঙ্গীকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অসহায় মানুষদের সর্বাত্মক সহযোগিতা করা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক অঙ্গীকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন। যে কোন পরিস্থিতিতে তিনি ও তার দল সব ক্ষতিগ্রস্থদের পাশে থাকতে পিছপা হয় না। তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন, দুর্ঘটনা বলে আসেনা। তবে একটু সচেতনতায় অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
বুধবার (১৫ মমার্চ ২০২৩) বীরগঞ্জ উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে জি. আর চাল, নগদ অর্থ এবং সড়ক দূর্ঘটনা ও পানিতে ডুবে মৃত ব্যক্তির পরিবারের মাঝে নগদ অর্থ বিরতণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২১ জনের প্রত্যেককে ৩০ কেজি করে চাল, ১ হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা এবং পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় মৃত ৬ জনকে ১৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি করে দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে —- রাণীশংকৈলে ইউএনও

বীরগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ

বোচাগঞ্জে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে জেএসডি ‘র জাতীয় সরকারের দাবিতে সমাবেশ

পৃথিবীর নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে রাসেল হত্যাকাণ্ড একটি জঘন্য নজির -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ২৪ জন প্রার্থী

বীরগঞ্জ ইমারত শ্রমিকদেরকে প্রধান উপদেষ্টা বিএনপির নেতার ঈদ সামগ্রী বিতরন

বীরগঞ্জে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত