Saturday , 11 March 2023 | [bangla_date]

আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী,বোমাবাজিতে নয় -রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, আওয়ামী লীগ উন্নয়ন ও অসাম্প্রদায়িক দেশ গড়ার কাজে বিশ্বাসী। আওয়ামী লীগ সরকার বারবার জনগণের ভোটে নির্বাচিত হয় কেন কারণ সরকার বহু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী,বোমাবাজিতে নয়।

শনিবার ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশে এক বক্তব্যে দেন তিনি।

তিনি আরো বলেন,বাংলদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ। বর্তমান সরকার সার্বিক উন্নয়নে বিশ্বাসী। আর এই সরকারের এই উন্নয়ন কিছু মানুষের চোখে পড়েছে। তাই তারা(বিএনপি) বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। তারা চায় দেশের পরিস্থিতি ঘোলা করার। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এমপি আরো বলেন,দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গণতান্ত্রিক এই দেশে সবার জন্য কাজ করছে সরকার। এসময় উন্নয় দৃশমান হচ্ছে, জনগণ উন্নয়নের সুফল ভোগ করছে। তাই এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা.সাদেক কুরাইশীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. আ.স.ম গোলাম ফারুক রুবেল,ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড.অরুনাংশু দত্ত টিটো,সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো,যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল সহ জেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে নেপাল দ‚তাবাসের ডেপুটি চিফ অব মিশন’র সৌজন্য সাক্ষাৎ

কাহারোলে কাঁচা শাক-সবজির দাম কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তির ফিরে এসেছে

বুদ্ধি প্রতিবন্ধী ছেলে-মেয়েদের সাথে মত বিনিময় সভায় স্বরূপ বকসী বাচ্চু প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়

বিরামপুরে জাল নোটসহ যুবক আটক

বিরামপুরে জাল নোটসহ যুবক আটক

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ১৫০ জন

বীরগঞ্জে খাবার খেয়ে এতিমখানার ৬০ছাত্র অসুস্থ্য

১০ তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়াটার ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ৩-৪ গোলে দিপু ট্রেডার্স ঠাকুরগাঁও এর জয়লাভ

পঞ্চগড়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে রিক

​বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা দেবে এসএসএফ, সংসদে বিল

ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সাধারণ সভা