Monday , 6 March 2023 | [bangla_date]

আটোয়ারীতে এক প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টার পরে গিয়েও পাওয়া যায়নি ৫ শিক্ষককে

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টার পরে গিয়েও অনুপস্থিত পাওয়া গেছে ৫ শিক্ষককে। সোমবার সকালে বলরামপুর ইউনিয়নের চুচুলি বটতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় এমন অবস্থা। উপস্থিত দুইজন শিক্ষককে বাকী ৫ শিক্ষকের কথা জিজ্ঞাসা করলে তিনারা জানান, উনারা এখনও আসেননি।
সরকারি নিয়ম অনুযায়ি সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত উপস্থিত থাকার কথা থাকলেও দুইজন শিক্ষক ব্যতিত অন্য পাঁচজন শিক্ষক শিক্ষিকা ১০.১০ মিঃ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি। সে সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শোভন নেওয়াজকেও না পেয়ে ফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে বিকেলে তিনি মোবাইল ফোনে জানান, যে মুহুর্তে সাংবাদিক তার বিদ্যালয়ে আসেন সে সময় তিনি ওই বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক সহ পাশর্^বর্তী বাজারে চা খাচ্ছিলেন। তিনি আরো জানান, দুই জন শিক্ষক ছুটিতে রয়েছেন এবং একজন একটু দেরিতে স্কুল আসেন।
অভিভাবক সহ স্থানীয় জন সাধারনের কাছে জানা যায়, এমন করেই স্কুল চলে। শিক্ষক শিক্ষিকারা নিজের খেয়াল খুশি মত স্কুলে আসা যাওয়া করে বলে অভিযোগ করেন।
আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উপজেলা সহকারী শিক্ষা কর্মকতা মোঃ নজরুল ইসলাম কে বিষয়টি ফোনে জানালে তিনি বলেন, এমন অভিযোগ আমি ইতিপূর্বেও পেয়েছি এবং প্রধান শিক্ষকে সাবধানও করেছি।
এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান জানান, আমি বিষয়টি জানতাম না। এখন যেহেতু জানলাম তদন্ত করে ব্যবস্থা নিব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভালবাসার টানে স্বর্গীয় মহেন্দ্র নাথের ই”ছা পুরণ করলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা অবদান রাখায় ঠাকুরগাঁওয়ে ১৪জনকে সম্মাননা ও আলোচনা সভা

বীরগঞ্জ পৌরসভা নির্বাচন আওয়ামীলীগে একাধিক, বিএনপি নিরব

আটোয়ারীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রাণীশংকৈলে ১৫ আগস্ট উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ

শ্রমিকদের ঘাম ঝড়া শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে —দিনাজপুরে সাবেক মন্ত্রী শাজাহান খাঁন এমপি

গরুকে ঘাস খাওয়াতে গিয়ে  ধর্ষণের শিকার গৃহবধূ

গরুকে ঘাস খাওয়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

রাণীশংকৈলে প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর

একজন জান্নাতারা একাই বদলে দিয়েছেন একটি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র

দিনাজপুরের আনন্দ সাগরে সাড়ে ৩ শত বছরের গোষ্ট পূজা ও মেলায় দর্শনার্থী ও পূণ্যার্থীদের ঢল