Saturday , 25 March 2023 | [bangla_date]

আটোয়ারীতে ভয়াল ২৫ মার্চ উপলক্ষে নানা কর্মসূচী

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসুচির মধ্যে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত ছিল অন্যতম। এ উপলক্ষে শনিবার ( ২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। দিবসটির উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান, সাবেক অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। বক্তরা ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস পালনের স্বীকৃতি লাভের দাবী জানান। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন মসজিদে মোনাজাত এবং অন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং রাত ১০:৩০ মি: থেকে ১০:৩১ মিনিট পর্যন্ত বøাক আউটের ব্যবস্থা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পল্লীতে ভেষজ চিকিৎসার নামে চলছে প্রতারণা, চলছে জ্বিনের বাদশার ভেলকিবাজী

দেশে এক দিনে ২২৩১ জনের করোনা শনাক্ত

নবাবগঞ্জে দাফনের ৬ মাস পর কবর থেকে কিশোরের লাশ উত্তোলন

এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে কাজ করার চেষ্টা করছি –এমপি হাফিজ

ঠাকুরগাঁওয়ে আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর-১ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তহিদুল সভাপতি ও হাবিবুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত

বিনা টিকিটে স্টেশনে প্রবেশকে কেন্দ্র করে মারামারি, আহত-৩ দিনাজপুরে রেল কর্মচারীদের বিক্ষোভ, আটকা পড়ে পঞ্চগড় এক্সপ্রেস

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের পরিচিতি সভা