Sunday , 26 March 2023 | [bangla_date]

আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। অতঃপর উপজেলায় অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সাবেক সহঃ অধ্যাপক মোঃ রমজান আলী ও রুমী চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ও রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন দপ্তর ও এনজিও প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সরকারদলীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা সহ আমন্ত্রীত অতিথিরা স্বাধীনতা দিবসের সকল কর্মসূচিতে অংশগ্রহন করেন।
এদিকে উপজেলা আাওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যালে পুুস্পস্তপক অর্পন করেন। পবিত্র মাহে রমজান চলমান থাকায় স্বাধীনতা দিবসের মূল কর্মসূচি দুপুরের মধ্যে শেষ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা সহ ধর্মীয় উপসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত এবং প্রার্থনার ব্যবস্থা করে কর্মসূচির ইতি টানা হয়। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে মোট ৩০ প্রার্থির মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও-৩ আসনে ৫ম বারের মতো নির্বাচিত হলেন জাতীয় পার্টির হাফিজউদ্দীন আহম্মেদ

তেঁতুলিয়ায় আবারও দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

বীরগঞ্জে মানবিক সহায়তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র ৭০৪৩৬ জন পাবেন ভিজিএফ

নৌকা ডুবিতে ৭২ জনের প্রাণহানি! পঞ্চগড়ের বোদায় আউলিয়া ঘাট ট্রাজেডির এক বছর পুর্তি আজ!

বোচাগঞ্জ সিডিএ এর মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান

ভারত ভ্রমন শেষে লাশ হয়ে বাড়ী ফিরলো

ঠাকুরগাঁওয়ে সিপিবির গণ-অবস্থান ও বিক্ষোভ

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ চেকপোস্ট অভিযান পরিচালিত

৩দফা দাবিতে দিনাজপুরে চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যদের মানববন্ধন