Monday , 20 March 2023 | [bangla_date]

ইউনানী চিকিৎসার ওয়ার্কশপ অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় ইউনানী চিকিৎসা ও স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক ওয়ার্কশপ গত রবিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনে মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ইউনানী ওষুধ শিল্প সমিতির যৌথ আয়োজনে কবিরাজ মোঃ শওকত আলী এর সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আলম চৌধুরী। এ সময় পঞ্চগড় জেলার ইউনানী আয়ুর্বেদ চিকিৎসার গ্রামীণ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ওয়ার্কশপ শেষে চিকিৎকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উক্ত সভায় বাংলাদেশ ইউনানী ডক্টর’স সোসাইটি পঞ্চগড় জেলা শাখাা ডাঃ মোঃ সাইফুজ্জামানকে সভাপতি ও ডাঃ মোঃ রুহুল আমীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জুলাই গনহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

শাশুড়িকে পু’ড়িয়ে মা’রার  অভি’যোগে জামাই গ্রে’প্তার

শাশুড়িকে পু’ড়িয়ে মা’রার অভি’যোগে জামাই গ্রে’প্তার

প্রসূতির মৃত্যু: সংবাদ প্রকাশের পর আদালতের নির্দেশে বীরগঞ্জের একতা ক্লিনিকে তদন্তে পিবিআই

বীরগঞ্জে বিজয়ের মাসে মৌসুমী ফেরিওয়ালা’র পতাকা বিক্রি

শেলটেক ব্রোকারেজ লিমিটেড দিনাজপুর শাখার উদ্বোধন

দিনাজপুরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

বোচাগঞ্জে ক্রীড়ানুরাগী মাঝে ফুটবল বিতরণ

বালিয়াডাঙ্গীতে মোড়লহাট জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ভুল ,ছেলে রেজিস্ট্রেশন কার্ডে মেয়ে ছবি ! আবার সংশোধনী ফি

হুইল চেয়ার উপহার পেল ৫০ জন প্রতিবন্ধী

প্রধানমন্ত্রী নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি