Wednesday , 1 March 2023 | [bangla_date]

মুক্তি পেলো ইউসুফ ও স্বর্গ্যের যৌথ মৌলিক গান ‘চোখের ওই কাজল’

পীরগঞ্জ প্রতিনিধি ঃ রিয়েলিটি শো’ মাধ্যমে সংগীত জগতে পরিচিতি পান ইউসুফ আহমেদ খান। তবে নিজস্ব ঘরানার গানের চর্চা করেন তিনি। বাবা ছিলেন সংগীত ওস্তাদ ইয়াকুব আলী খান। ইউসুফ টেলিভিশন ও মঞ্চে গানের পাশপাশি নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওয়াই বিটস’-এ প্রকাশ করেন। অসংখ্য মৌলিক গান করেছেন তিনি। তাঁর গাওয়া ‘কোথাও কেউ নেই’ গানটি শ্রোতাদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। গানটিতে তাঁর সহশিল্পী আনিকা। চলচ্চিত্র ‘যুদ্ধশিশু’তে তিনি প্লে ব্যাক সিঙ্গার হিসেবেও গান গেয়েছেন। বাংলাদেশের ক্ল্যাসিক গানের জগতে ইউসুফ আহমেদ খান এক অনন্য শিল্পী।
অন্যদিকে বগুড়া’র মেয়ে স্বর্গ্য তৌহিদ আরটিভি ইয়াং স্টারে সেরা ছয়ে স্থান করে নিয়ে দেশব্যাপী গানপ্রিয় মানুষদের দৃষ্টি কেড়েছেন। তাঁর কণ্ঠে আছে এক ভিন্নরকম আবেদন। মাত্র আড়াই বছর বয়সে আধো আধো বোলে ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’ গান দিয়ে মঞ্চে ওঠা। সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন তিনি। ২০১১, ২০১২ ও ২০১৩ সালে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় নজরুল গীতি ও দেশের গানে রাজশাহী অঞ্চলে প্রথম হন তিনি। ছাত্রী হিসেবেও মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। এ পর্যন্ত ১৩ টি মৌলিক গান করেছেন তিনি। সম্প্রতি তিনি ইউসুফ আহমেদ খানের সঙ্গে ‘চোখের ওই কাজল’ শিরোনামে যৌথ গান করেছেন। গানটির গীতিকার মো. সেলিমুজ্জামান। সুর করেছেন বুলবুল আনাম এবং মিউজিক করেছেন শামীম মাহমুদ। গানটি ২৮ ফেব্রæয়ারি রাত ০৯:০০টায় উর্বশী ফোরাম ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে। একই সঙ্গে চ্যানেল নাইন ও উর্বশী গানের সিঁড়ি ফেসবুকেও অনএয়ার হয়েছে গানটি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
জনতা কর্তৃক গনধোলাই দিয়ে ভুয়া ডিবি  পরিচয়দানকারীকে পুলিশে সোপর্দ

জনতা কর্তৃক গনধোলাই দিয়ে ভুয়া ডিবি পরিচয়দানকারীকে পুলিশে সোপর্দ

প্রথম ধাপে ইউপি নির্বাচন: ৩৫৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, বিনাভোটে পাস ৩১ চেয়ারম্যান

পরীক্ষা দিতে না পারায় গ্যাস ট্যাবলেট খেয়ে পরীক্ষার্থীর মৃত্যু

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট থেকে মনোনয়ন চুড়ান্ত হলে শক্ত প্রতিদ্বন্দ্বি হতে পারেন অধ্যাপক এমরান আল আমিন

বালিয়াডাঙ্গী সীমান্তবর্তী এলাকা থেকে নীলগাই উদ্ধার

জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতৃবৃন্দ

বিশ্ব এখন বাংলাদেশের প্রশংসা করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয়, তাহলে হিন্দু ভাইদের মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন দিনাজপুরে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

পীরগঞ্জে “খলিশাডাঙ্গার কন্যা ও উলঙ্গ সভ্যতা” নামে দুইটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

২১ জুন সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচন ঃ মেয়র পদে ৫, কাউন্সিলর ৩৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন