Thursday , 23 March 2023 | [bangla_date]

উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই-এমপি গোপাল

সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করে একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হল কৃষি। টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করে একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই।
বৃহস্পতিবার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ও পাট বীজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার নাইম হাসান খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মল্লিকা রাণী সেহানবীশ.উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
পরে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনাবাদি পতিত জমি বসতবাড়ির আঙিনায় “পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প” এর আওতায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ ও উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের প্রতিযোগিতা

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

রাণীশংকৈলে ইট ভাটায় খড়ির স্তুপ, পোড়ানোর অপেক্ষায়

পীরগঞ্জে হাসকিং মিল শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ উন্নয়নে আলোচনা সভা

চিরিরবন্দরে শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ২৬ দফা দাবি, কর্মবিরতি-মহাসড়ক অবরোধ

বাংলা নববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চিত্রাংকন ও রচণা লিখন প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে সন্তানের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন !

বীরগঞ্জে ভ্যাপসা গরমে বিপর্যন্ত স্বাভাবিক জনজীবন

রাণীশংকৈলে বিএম কলেজের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন

বীরগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা